বড়লেখার শাহবাজপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের কুমারশাইল ফুটবল মাঠে ‘হেলাল উদ্দিন এবং মোক্তার হোসাইন সুমন ফুটবল টুর্নামেন্ট ২০১৮’ এর উদ্বোধন করা হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়েনের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক ফুটবলার শাহাব উদ্দীন, সালেহ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুদরিছ আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, জালাল উদ্দিন মাষ্টার, ইউপি সদস্য রফিক উদ্দিন, কবি গীতিকার সাদিক তাজিন প্রমূখ।
উল্লেখ্য, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ৩২টি টিম অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অফিসবাজার সিনিয়র ক্লাব ট্রাইবেকারে বাহাদুরপুর সমাজ কল্যাণ সংস্থাকে পরাজিত করে।

