সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল আর নেই
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল আর নেই । তিনি আজ বৃহস্পতিবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মেয়র আইয়ুব বখত জগলুলকে আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আইয়ুব বখত জগলুল আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার পিতা হোসেন বখত ছিলেন মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক। তিনি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত মনোয়ার বখত নেক-এর সহোদর।

