সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি: প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারের ৫ বছর পদার্পণ করার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আর সেটা সিলেট থেকে। আজ সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সিলেটে এসে পৌঁছেন। তারপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন। দুপুরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিশ্রাম নেন।

