ব্রিটেনে প্রাণঘাতি ফ্লুতে যুবতীর মৃত্যু: প্রায় ২হাজার মানুষ আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৮
দেশ ডেস্ক: জাপান ও অস্ট্রেলিয়া থেকে আসা প্রাণঘাতি ফ্লুতে আক্রান্ত বেথানিয়া ওয়াকার নামক ১৮ বছরের বয়সী মেয়ের মৃত্যুর হৃদয়বিদারক বর্ণনা দিয়েছেন এক স্কটিশ মা। ছোট্ট মেয়েটি মারা যাওয়ায় তার মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং এই ফ্লু’টির বিষয়ে সবাইকে সতর্ক হতে অনুরোধ জানান।
ঘাতক এই ফ্লু শুধু স্কটল্যান্ড নয়, ছেয়ে গেছে পুরো ইউরোপে। এক সপ্তাহে পুরো ইংল্যান্ড ৭৭ শতাংশের মাঝে ছড়িয়ে পরেছে। গত অক্টোবর থেকে শুরু হয়ে এ পর্যন্ত প্রায় ১৯৩৮ জন এই ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে ইংল্যান্ডের একটি স্বাস্থ্য বিষয়ক সংস্থা জানিয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, এই শীতে ৮৫ জন নিহত হয়েছে। যা গত শীতের রেকর্ডকেও হারিয়ে দিয়েছে।
স্কটল্যান্ড এবং ইংল্যান্ডে এ পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। যদিও পুরো ইউরোপের মধ্যে সব থেকে বেশি ফ্লুটি আক্রান্ত হয়েছে স্কটল্যান্ডবাসী। তবে কেন এই ফ্লুতে আক্রান্ত হচ্ছে সবাই এবং কোন ভাইরাসের মধ্য দিয়ে ফ্লুটিতে আক্রান্ত হচ্ছে এ পর্যন্ত এ সংক্রান্ত জানা যায়নি। সূত্র: ডেইলি মেইল

