সিলেটে ছাত্রলীগকর্মী খুন
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: সিলেটের টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় তানিম খান নামের এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। ৭ জানুয়ারি রোববার নয়টার দিকে নগরীর টিলাগড় এলাকায় রাজমহলের সামনে এ ঘটনা ঘটে। আহত তানিম খানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহত তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের ছাত্র। তিনি ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের মো. ইসরাঈল খানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি আখতার হোসেন।

