লন্ডনের সেকেন্ডারি স্কুলগুলোতে মেটাল ডিটেক্টর বসাতে মেয়রের আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৮
দেশ ডেস্ক: নাইফ ক্রাইম প্রতিরোধে লন্ডনের প্রতিটি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর জন্যে আবারো আহ্বান জানিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান। নিউ ইয়ারের দিন ২৪ ঘন্টার ভেতরে লন্ডনে ছুরিকাঘাতে ৪ জন নিহতের পর ফের এই আহ্বান জানালেন মেয়র সাদিক খান। লন্ডনের প্রতিটি স্টেইট ফান্ডেড সেকেন্ডারি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর আহ্বান জানিয়েছিলেন লন্ডন মেয়র।
গত বছর জুনে লন্ডনের সেকেন্ডারি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর আহ্বান জানিয়েছিলেন মেয়র সাদিক খান। চলতি অর্থ বছরে নাইফ ক্রাইম প্রতিরোধে মেয়র অফিসের বাজেট হল ৭ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে স্কুলগুলোতে মেটাল ডিটেক্টর বসানোর জন্য অতিরিক্ত আরো ৬শ ২৫ হাজার পাউন্ডের একটি প্রজেক্টের ঘোষনা দিয়েছিলেন তিনি।
লন্ডনে ৪শ ৯২টি সেকেন্ডারী স্কুল রয়েছে। যা কাউন্সিল অর্থে পরিচালিত হয়। এসব স্কুলে প্রায় ৫০৩, ৭০৪ শিক্ষার্থী রয়েছেন। প্রতিটি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর জন্যে ৬৬ পাউন্ড ৭৩ পেন্স ব্যয় ধরা হয়েছে। তবে এ পর্যন্ত মাত্র ৭৬ টি স্কুল মেটাল ডিটেক্টর বসানোর জন্যে মেয়র অফিসে আবেদনের পর বরাদ্দ পেয়েছে।
তবে গত বছরের অক্টোবর থেকে মাত্র ১৫ স্কুলে এ সংক্রান্তে চিঠি পাঠাতে সক্ষম হয়েছেন লন্ডন মেয়রের অফিসের পুলিশ এন্ড ক্রাইম বিভাগের ডেপুটি। টোরি পার্টি অবশ্য এর সমালোচনা করে বলেছে তা যথেস্ট নয়।
উল্লেখ, নিউইয়ার ইভে এবং নিউইয়ারের প্রথম প্রহরে লন্ডনে চার কিশোর-তরুন ছুরিকাঘাতে প্রান হারান। এছাড়া আরেক জনের অবস্থা গুরুতর।

