|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘সুরমা কমিউনিটি সেন্টার’র উদ্বোধন করলেন হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি

‘সুরমা কমিউনিটি সেন্টার’র উদ্বোধন করলেন হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি


প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৮

সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের একমাত্র ও সদ্য প্রতিষ্ঠিত অত্যাধুনিক ‘সুরমা কমিউনিটি সেন্টার’র উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। আজ ৩ জানুয়ারি বুধবার বেলা ১টায় সেন্টার হল রুমে শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ‘সুরমা কমিউনিটি সেন্টার’র সত্ত্বাধিকারী মো. আছদ্দর আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন করমপুর রৌফিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মুহিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও ৬নং বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ, আব্দুল লতিফ, ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌছ উদ্দিন, পূর্ব মূড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, বড়লেখা প্রেস ক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, হাফিজ চা বাগানের সত্ত্বাধিকারী সোহেল আহমদ চৌধুরী, বড়লেখার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেন, উত্তর শাহবাজপুরে একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার দাবি ছিলো দীর্ঘদিনের। এলাকার জনসাধারণের প্রয়োজনীয়তাকে সামনে রেখে আহমদ শরীফ দেলোয়ার ‘সুরমা কমিউনিটি সেন্টার’ প্রতিষ্ঠা করে সেই দাবি পূরণ করেছেন। এই সেন্টার বিবাহ অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বড় ধরণের ভূমিকা পালন করবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় শাহবাজপুর তথা আমাদের বড়লেখাও সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী নিজাম উদ্দিন, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, সাবেক ইউপি সদস্য রহিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কালাচাঁদ চন্দ, বাবুল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম আহমদ খান, আলিম উদ্দিন, বদরুল আহমদ, রফিক উদ্দিন, তমছির আলী তমন, মাসুক উদ্দিন, মখলিছুর রহমান বটুল, হেলাল উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশিক উদ্দিন, লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম, ইতালি প্রবাসী আহমদ বখতিয়ার জুন্নন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, সাংঠনিক সম্পাদক এম. জুবের আহমদ, সহ সম্পাদক তয়াহিদুর রহমান টিপু, সদস্য আহমদ হাসান জুয়েল, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ, মডেল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আহমেদ রুহেল, সাংবাদিক লিটন শরীফ, কাজী রমিজ উদ্দিন, তপন কুমার দাস, সুলতান মাহমুদ খান, দেলোয়ার হোসাইন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবির আহমদ, কবি সাদিক তাজিন, মহি উদ্দিন সুহেল, আব্দুর রহমান সুহেল, ইলিয়াছ শাহীন, জাকের আহমদ, আব্দুল কাদির প্রমূখ।

শেষে রেলওয়ে জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ‘সুরমা কমিউনিটি সেন্টার’র প্রোপাইটর আলহাজ্ব আহমদ শরীফ দেলোয়ারের সৌজন্যে আগত সবাইকে মধ্যাহ্নভোজন করানো হয়।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top