সিলেটের জাফলংয়ে মাটি চাপা পড়ে নিহত ৪
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে মাটি চাপা পড়ে ৪ পাথর শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা নাগাদ গোয়াইনঘাট উপজেলার জাফলং এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে জাফলং পাথর কোয়ারী থেকে এই ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলোয়াল হোসেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ৪ জন পাথর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে। লাশের সংখ্যা বাড়তে পারে। তবে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত আর বিশেষ কিছু বলা যাচ্ছেনা।

