|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় সংঘর্ষ, নিহত ১

সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৮

সিলেট, ১ জানুয়ারি: সিলেটে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতা আবু হাসনাত শিমু শাহী ঈদগাহ এলাকার আব্দুল আজিজের পুত্র। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় আধিপত্য বিস্তানকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূচনা হয়। সংঘর্ষে ছুরিকাহত শিমুকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিমু ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রদলের কাজী মেরাজ গ্রুপের নেতা ছিলেন বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় দুটি গ্রুপ মিছিল বের করে। এক সময় তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারাত্মক জখম হন আবু হাসনাত শিমু। ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অপর একটি সূত্রে জানা যায়, মিছিলে আধিপত্য নিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল আহমদ গ্রুপের সাথে সংঘর্ষ হলে তারাই শিমুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সিলেট কতোয়ালি মডেল থানার ওসি গৌছুল হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। এতে ৮/১০ আহত হন। গুরুতর আহত অবস্থায় বিকেলে শিমু নামে একজন মারা যান। এঘটনায় কোনো মামলাও হয়নি বলে জানান ওসি।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top