|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটিশ রানীর সম্মাননা পেলেন বাংলাদেশি চিকিৎসক আনওয়ারা

ব্রিটিশ রানীর সম্মাননা পেলেন বাংলাদেশি চিকিৎসক আনওয়ারা


প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৭

দেশ ডেস্ক: নববর্ষ উপলক্ষে কমিউনিটি হেলথ কেয়ার খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ বাংলাদেশি এক চিকিৎসককে রানীর বিশেষ সম্মানজনক খেতাব দেওয়া হয়েছে। মেম্বারস অব দ্য ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাবপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশি চিকিৎসক আনওয়ারা আলী টাওয়ার হ্যামলেটের বাসিন্দা।

সাবেক কাউন্সিলর আনওয়ারা আলী স্পিটালফিল্ডস ও বাংলা টাউনে চিকিৎসক হিসেবে সেবা দেন। কাউন্সিলর থাকার সময়ে তিনি টাওয়ার হ্যামলেটে ‘হেলথ অ্যান্ড ওয়েলবিং’ এর কেবিনেট মেম্বার ছিলেন।

একজন চিকিৎসক হিসেবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ক্যান্সার চিহ্নিতকরণ ব্রেস্ট স্ক্রিনিং কর্মসূচিতে অংশ নিতে বাঙালি নারীদের উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখেন আনওয়ারা। ১৯৭০ সালে জন্ম নেওয়া আনওয়ারা আলী তিনি বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ব্যক্তিত্ব। শৈশবেই বাবা জোবেদ আলী ও মা সলিমা খাতুনের সাথে যুক্তরাজ্য আসেন। তিনি সেন্ট বার্থামলুজ ও রয়েল লন্ডন মেডিকেল স্কুল থেকে ১৯৯৭ সালে এমবিবিএস পাশ করেন।

২০০৬ সালে লেবার পার্টি থেকে টাওয়ার হ্যামলেটের বো ওয়েস্ট ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন আনওয়ারা। ২০১০ সালে এনএইচএস ইস্যু নিয়ে পার্টির সাথে মতবিরোধ দেখা দেওয়ায় আনওয়ারা আলী দল ত্যাগ করে কনজারভেটিভ পার্টিতে যোগ দেন। পরে তিনি আর কাউন্সিলার নির্বাচিত হতে পারেননি। আনওয়ারা আলী স্বাস্থ্য বিষয়ে স্থানীয় চ্যানেল এস টিভিতে নিয়মিত প্রোগ্রাম করতেন।

চ্যানেল আই এর ইউরোপ শাখার চেয়ারম্যান ও সিইও রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব তার স্বামী। এ দম্পতির একমাত্র পুত্র ওবায়েদ রেজা জামি চৌধুরী। প্রতি বছর দুই দফায় জুন মাসে নিজের জন্মদিন উপলক্ষে এবং ইংরেজি নববর্ষে কয়েকশ ব্যক্তিকে বিভিন্ন মর্যাদার সম্মাননা দেন ব্রিটিশ রাণী।

এবছর এক হাজার ১২৩ জন স্যার, ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই), মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) ইত্যাদি খেতাবে ভূষিত হয়েছেন। চিকিৎসক আনওয়ারা আলীই এ বছর একমাত্র বাঙালি যিনি এমবিই খেতাব পেলেন।

চলতি বছরে খেতাবপ্রাপ্তদের ৭০ ভাগই স্বেচ্ছাসেবা অথবা কর্মসূত্রে কমিউনিটির মানুষের সেবায় অবদান রাখার জন্য এই স্বীকৃতি পেয়েছেন। এবার মোট খেতাবপ্রাপ্তদের ৫৫১ জন অর্থাৎ ৪৯ শতাংশ নারী। তাছাড়া মোট সম্মানপ্রাপ্তদের ৯ দশমিক ২ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

নববর্ষে এ বছর স্যার উপাধি পেয়েছেন সাবেক ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগসহ বিজিস গায়ক ব্যারি গিবস এবং বিটলস গ্রুপের ড্রামবাদক রিংগো স্টার।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top