ম্যানচেস্টারে সিটি সেন্টারে অগ্নিকান্ড
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ৩১ ডিসেম্বর: যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি সেন্টারের একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জনকে হাসপাতালে ভর্তি করা হয়ছে। খবর বিবিসি’র। স্থানীয় পুলিশ জানায়, ১২ তলা উচ্চতার এই ভবনের নবম তলায় আগুন লাগলে দ্রুত এটি ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। শনিবার বিকাল ৪টায় এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
বিবিসি জানায়, আগুনটি নিয়ন্ত্রণে আনতে একাদিক ফায়ার সার্ভিস করে তা নিয়ন্ত্রনে আনে। তবে আগুনের উত্তাপ এবং অক্সিজেনের অভাবে একজন জ্ঞান হারালে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দমকল বাহিনী থেকে একটি টুইট বার্তায় জানানো হয়, ‘ম্যানচেস্টার সিটির আর্ন্ডেল শপিং সেন্টারের পার্শ্ববর্তী ভবনে লাগা আগুন একাধিক তলায় ছড়িয়ে পড়েছে, তবে এখন আগুনটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। দমকল কর্মীরা অসাধারণ কাজ করেছে।’

