|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বড়লেখায় ‘শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাব’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভা

বড়লেখায় ‘শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাব’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভা


প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৭

সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ‘শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাব’র উদ্যোগে দিনব্যাপি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও এক জনসচেনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন যাত্রী ছাউনিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী লিগ্যাল কনসালটেন্ট, ইউনিভার্সাল সলিসিটর মো. সালাহ উদ্দিন সুমন, শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাব’র সভাপতি তোয়াহিদুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মতিউর রহমান জাকের, বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলজার হাসান, প্রতিশ্রুতি দ্যা প্রমিজ’র প্রতিষ্ঠাতা আকবর হোসেন রাজু, সৈয়দ খালেদ, সদস্য তানভীর আহমদ, সুয়িান আহমদ প্রমূখ।

এদিকে সন্ধ্যা ৬টায় শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাব’র সভাপতি তোয়াহিদুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জাকেরের পরিচালনায় এক জনসচেনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইজীবী এডভোকেট তবারক হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশারফ হোসেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক, সমাজ সেবক রফিক উদ্দিন আহমদ, সাবেক ইউপি সদস্য রহিম উদ্দিন, জামাল উদ্দিন জমির, লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম, মো. সালাহ উদ্দিন সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ইউপি সদস্য বদরুল ইসলাম, মডেল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আহমেদ রুহেল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আমাদের দেশের প্রায় অর্ধেকের চেয়ে বেশি মানুষ তাদের নিজের রক্তের গ্রুপ সম্পর্কে কিছুই জানেনা। যখন কারো রক্তের প্রয়োজন পড়ে তখনই বাধ্য হয়ে তারা রক্তের গ্রুপ পরীক্ষা করে জেনে নেন, যেটা দুঃখজনক। প্রতিটি সচেতন নাগরিকের উচিত রক্তের গ্রুপ আগে থেকে জেনে রাখা। যাতে প্রয়োজনে তাঁরা যে কাউকে রক্ত দিতে পারেন। বক্তারা বলেন, একজন মানুষ রক্তের অভাবে যাতে মৃত্যুবরণ না করে সেজন্য আমরা রক্ত দান করি। রক্তদানে ভয়ের কিছু নেই, একজন সুস্থ মানুষ তিন মাস পরপর রক্ত দিতে পারেন। তাই রক্তদানে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। বক্তারা ‘শাহবাজপুর ব্লাড ডোনেট ক্লাব’র এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং এই ক্লাবকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ’র সিলেট প্রতিনিধি দেলোয়ার হোসাইন, বড়লেখা মানব কল্যাণ সংস্থার সভাপতি গোলজার হাসান, শিপলু আহমদ, আবু সুফিয়ান, শাহবাজুর ব্লাড ডোনেট ক্লাব’র সহ সভাপতি শামিম আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, মুনিম খান, হাকিমুল ইসলাম শামিম, ফজল আহমদ, শাহাজান আহমদ, বিলাল হোসেন, শুভ্র পাল, ফয়ছল আহমদ, মারুফ আহমদ, সাকির আহমদ, তুহিন আহমদ, মাহিন আহমদ, নোমান আহমদ, সায়নুল ইসলাম, মাসুদুর রহমান তুহিন, রায়হান উদ্দিন, আশফাক আহমদ, আশরাফ আহমদ, আব্দুল ওদুদ, তোফায়েল আহমদ, ফয়ছল আহমদ, মারজান আহমদ, সালমান আহমদ, আলী হোসেন, শাহরিয়ার আহমদ প্রমূখ।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top