ইংল্যান্ডের মোটরওয়েতে (এম ৪০) সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৭
দেশ ডেস্ক: ইংল্যান্ডের ব্যস্ততম মোটরওয়েতে (এম ৪০) সড়ক দুঘর্টনায় এ পর্যন্ত ২জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি। শনিবার রাত ১১: ৪০ মিনিটে অক্সফোর্ডশায়ারের এম ৪০ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে। কমপক্ষে ৫টি গাড়ীর মধ্যে সংঘর্ষ হলে দুই জনের মৃত্যু হয়। সড়কটি যান চলাচলে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে।
বিবিসি জানিয়েছে একটি গাড়ী ওভারটার্ন নিতে চাইলে এই দুঘর্টনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে বেনভারিস্থ জনশন ১০ ও ১১ এর মধ্যে। এসময় ৬০ বছর বয়সী অক্সফোর্ডশায়ারের এক ব্যক্তি এবং ২৯ বছর বয়সী ওয়ারউইকশায়ারের অপর ব্যক্তি মারাযান।
টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে মৃতদের নিকট আত্মীয়কে অবহিত করা হয়েছে। এই দুঘর্টনায় একজনকে পায়ে মারাত্মক আঘাতজনিতে কারনে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর তিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও এ্যাম্বুলেন্স পৌছায়।

