ইউরোপিয়ান কোর্টের রায় : উবারকে প্রতিটি দেশের নিজস্ব আইনে পরিচালিত হতে হবে
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৭
দেশ ডেস্ক: দীর্ঘ বিতর্কের পর ইউরোপিয় ইউনিয়নের আদালত তাদের ঐতিহাসিক রায়ে বলেছে, উবারকে অবশ্যই ট্যাক্সি ক্যাব হিসেবে নিয়ম কানুনের অন্তর্ভুক্তির মাধ্যমে ট্রান্সপোর্ট সার্ভিসের রেগুলেটরের আওতায় আসতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন কোর্ট পরিস্কারভাবে বলেছেন, উবার সার্ভিস ইনফরমেশন সার্ভিসের অন্তর্ভুক্ত নয় বরং ট্রান্সপোর্ট সার্ভিসের অন্তর্গত। উবার তাদের যুক্তিতে তাদের অ্যাপসকে ইনফরমেশন সার্ভিস ক্যাটাগরির অন্তর্ভুক্তির যুক্তি তুলে ধরলেও আদালত তা প্রত্যাখ্যান করে বলেছেন, এটা ট্রান্সপোর্ট সার্ভিসের অন্তর্ভুক্ত ট্যাক্সি সার্ভিস হিসেবে এবং উবারকে এই নিয়মের আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ফলো করতে হবে। বিশ্বের দেশে দেশে নিজস্ব ট্রান্সপোর্ট আইনের বা রেগুলেটরির আওতায় উবারকে ব্যবসা পরিচালনা (ট্যাক্সি সার্ভিস) করতে হবে। ইউরোপিয় ইউনিয়ন কোর্টের রায় ইউরোপের সব দেশেই প্রযোজ্য এবং ইইউ টেকনোলজি ব্যাপকভাবে ইইউ কোর্টের নির্দেশনা অনুযায়ী হয়ে থাকে।
উবারের এই কেস স্পেনের আদালতে করা হলেও এ বিষয়ে ইইউ কোর্ট তাদের রায় দিয়েছেন। তবে এখনো জানা যায়নি স্পেনে উবারের কেসের অবস্থা, জানা না গেলেও ধারণা করা যায়, স্পেনসহ পুরো ইইউতেই ইইউ কোর্টের রায় কার্যকরী করা হয়। এখন থেকে উবার তাদের ট্যাক্সি অ্যাপস ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রির আওতায় না থেকে ট্রান্সপোর্ট রেগুলেটরি সংস্থার আওতায় আসবে এবং উবারকে ট্রান্সপোর্ট অথরিটির নিয়ম মোতাবেক পরিচালিত হতে হবে।

