|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বৃহত্তর বড়লেখার প্রবাসীদের সম্মানে ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট, উত্তর শাহবাজপুর’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

বৃহত্তর বড়লেখার প্রবাসীদের সম্মানে ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট, উত্তর শাহবাজপুর’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান


প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৭

সিলেট প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বৃহত্তর বড়লেখার প্রবাসীদের সম্মানে ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট, উত্তর শাহবাজপুর’র উদ্যোগে এবং লন্ডন প্রবাসী ফুয়াদ আহমদ ফরহাদের সার্বিক পৃষ্ঠপোষকতায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের সভাপতি ও ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে ও আহমেদ রুহেল মাস্টার, এম জুবের আহমদ এবং আহমদ হাসান জুয়েলের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হোসাইন আহমদ নুরী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান শোয়েব আহমদ। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আহমদ জুবায়ের লিটন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সদস্য রফিক উদ্দিন, সাংবাদিক কাজী মোঃ রমিজ উদ্দিন, আবির আহমদ, সাংবাদিক সুলতান মাহমুদ খান, মহি উদ্দিন সুহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়নের চেয়ারম্যান এনাম আহমদ, দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দীন, নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক, তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দীন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ জামাল উদ্দিন ও আহমদ শরীফ দেলোয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী সালাহ উদ্দিন সুমন, আব্দুল মুমিন বেলাল, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, উপজেলা বিএনপি নেতা মইন উদ্দিন আহমদ, সাবেক মেম্বার রহিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ইউপি সদস্য বদরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বলেন, ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট, উত্তর শাহবাজপুর’র এই আয়োজনে আমরা আবেগাপ্লুত, আনন্দিত। সংগঠনের সভাপতি আহমদ জুবায়ের লিটনের সুদূর প্রসারি চিন্তায় প্রতিষ্ঠিত সংগঠনটি এলাকার অসহায় মানুষের সেবা করে যাচ্ছে। বক্তারা ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট, উত্তর শাহবাজপুর’র সার্বিক উন্নতি কামনা করেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, মানব সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট, উত্তর শাহবাজপুর’ প্রতিষ্ঠার শুরু থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে। বক্তারা বলেন, আমরা সবাই প্রবাসীদের দিকে থাকিয়ে থাকি- মাস শেষে টাকা পাঠাবেন, দেশে আসার সময় আমাদের জন্য উপহার নিয়ে আসবেন। প্রবাসীদের পাঠানো টাকায় আমাদের অনেকের সংসার চলে, কিন্তু তাদেরকে সম্মান জানানোর কোন আয়োজন আমরা দেখিনি। ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট, উত্তর শাহবাজপুর’ প্রবাসীদের সম্মানে এই আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট, উত্তর শাহবাজপুর’র ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন প্রবাসী আব্দুল মুমিন বেলাল, সাইফুল ইসলাম, নাঈম শহীদ আসুক, সালাহ উদ্দিন সুমন, জসিম আহমদ, কামরুল ইসলাম, মো: গিয়াস উদ্দিন, মো: আব্দুল শুকুর, জালাল মিয়া, সামীম আহমদ, স্পেন প্রবাসী আবুল কালাম আজাদ, ফ্রান্স প্রবাসী দুদু মিয়া, সৌদি আরব প্রবাসী বিলাল উদ্দিন, মালয়েশিয়া প্রবাসী সাদিক তাজিন, আরব আমিরাত প্রবাসী এ আর সুজন, আলী আকবর, আনোয়ার হোসেন, মুক্তার হোসেন সুমন, আলী হোসেন, আবুল হুসেন, কাতার প্রবাসী মো: আব্দুল হান্নান, শামসুল ইসলাম, আব্দুল খালেদ, আবুল হোসেন, তাজিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, সাবেক মেম্বার জামাল উদ্দিন জমির, আখতার হোসেন রহিম, তাজ উদ্দিন, ইউপি সদস্য সেলিম উদ্দিন খান, মখলিসুর রহমান বটুল, রফিক উদ্দিন, হেলাল উদ্দিন, মাসুক উদ্দিন, আলিম উদ্দিন, কবির হোসেন, সাবেক ইউপি সদস্য আখলিম উদ্দিন, সাপ্তাহিক দেশ’র সিলেট প্রতিনিধি দেলোয়ার হোসাইন, জামাল উদ্দিন, অলিউর রহমান জুনেদ, জাকের আহমদ, তোয়াহিদুর রহমান টিপু, আব্দুর রহমান সুহেল প্রমূখ।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top