|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বড়লেখায় ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিজয় দিবস উদযাপন, সালাহ উদ্দিন সুমনকে সম্মাননা প্রদান

বড়লেখায় ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিজয় দিবস উদযাপন, সালাহ উদ্দিন সুমনকে সম্মাননা প্রদান

প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৭

সিলেট প্রতিনিধি: ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন কোমলমতি ছাত্রছাত্রী আর শিক্ষক এবং অভিভাবকদের এক মিলন মেলায় পরিণত হয়। ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ও শাহবাজপুরের কৃতি সন্তান লন্ডন প্রবাসী লিগ্যাল কন্সালটেন্ট, ইউনিভার্সাল সলিসিটর মো. সালাহ উদ্দিন সুমনের সার্বিক পৃষ্ঠপোষকতায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল প্রতিযোগিতা দ্বারা সাজানো অনুষ্ঠানটি ছিলো বেশ উপভোগ্য।

নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম চুনুর সভাপতিত্বে এবং কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের লস্করের উপস্থাপনায় বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুহাম্মদ শহীদুল্লাহ, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, আতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আহমদ, চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হাজী আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হাজেরা বেগম, মডেল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আহমেদ রুহেল, মেরিট কেয়ার একাডেমির পরিচালক আহমদ হাসান জুয়েল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশেকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চায়। সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। তাই সরকারের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হবে। শিক্ষার মানোয়ন্নয়নে সরকার ও শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে লন্ডন প্রবাসী লিগ্যাল কন্সালটেন্ট, ইউনিভার্সাল সলিসিটর মো. সালাহ উদ্দিন সুমনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সার্বিক পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top