|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মুসলিম ইস্যুতে ট্রাম্প-থেরেসা কথার লড়াই

মুসলিম ইস্যুতে ট্রাম্প-থেরেসা কথার লড়াই

প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৭

দেশ ডেস্ক: মুসলিম ইস্যুতে বিরোধ দেখা দিয়েছে বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে। বিষয়টি এখন গণমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। বুধবার মুসলিম বিরোধী তিনটি ভিডিও টুইটারের রিটুইট করেন ট্রাম্প। ভিডিওগুলো প্রকাশ করেছে বৃটেনের উগ্র ডানপন্থি সংগঠন বৃটেন ফার্স্ট-এর উপনেতা জয়দা ফ্রানসেন। তাতে মুসলিমদেরকে নির্যাতনকারী, আইন লঙ্ঘনকারী হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। এমন টুইটকে রিটুইট করে ট্রাম্প ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

তার মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এর মাধ্যমে ভুল করেছেন। তিনি আরো বলেছেন, বৃটেন ফার্স্ট একটি উগ্র ডানপন্থি গ্রুপ। তারা ঘৃণা ছড়িয়ে দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ঘৃণা প্রসূত বক্তব্য বা ভিডিও মিথ্যায় ভরা। এর মাধ্যমে তারা উত্তেজনা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে। যেসব মানুষ আইন মেনে চলেন তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়াই তাদের কাজ। উগ্র পন্থিদের এমন অনাচার বৃটিশ জনগণ জোর দিয়ে প্রত্যাখ্যান করছে। তাদের এ প্রচেষ্টা অর্থহীন।

কারণ, বৃটেন যেসব নীতি অবলম্বন করে তার মধ্যে রয়েছে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা। তবে বৃটিশ সরকারের এমন বক্তব্য নজরে এসেছে ডনাল্ড ট্রাম্পের। তিনি সঙ্গে সঙ্গে থেরেসা মে’কে পরামর্শ দিয়েছেন। বলেছেন, আপনি আগে বৃটেনে সন্ত্রাসের দিকে নজর দিন। আমার দিকে নয়, নহর দিন ধ্বংসাত্মক র‌্যাডিকেল ইসলামিক টেরোরিজমের দিকে। এরা বৃটেনে জায়গা করে নিচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও বৃটেন একে অন্যের ঘনিষ্ঠ মিত্র। মাঝে মাঝেই তাদের এ সম্পর্ককে বলা হয় ‘স্পেশাল রিলেশনশিপ’। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে মাথা ঢোকানোর পর প্রথম কোনো বিদেশী নেতা হিসেবে সেখানে তার আমন্ত্রণে প্রবেশ করেছিলেন থেরেসা মে। কিন্তু সর্বশেষ বৃটেন ফার্স্ট গ্রুপটির তিনটি ভিডিও রিটুইট করে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছেন ট্রাম্প। তার এমন কর্মকান্ডের কড়া সমালোচনা করেছেন বৃটেনের শীর্ষ স্থানীয় বেশ কিছু রাজনীতিক।

এর মধ্যে রয়েছেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবিও। তিনি ট্রাম্পের পদক্ষেপকে গভীরভাবে বিরক্তিকর বলে উল্লেখ করেছেন। আরো বলেছেন, উগ্র ডানপন্থিদের কণ্ঠকে আরো বহুগুন বাড়িয়ে দেয়ার পথটিই বেছে নিয়েছেন ট্রাম্প। সঙ্গে সঙ্গে বৃটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করারও দাবি নতুন করে জোরালো হয়েছে। তবে ১০ ডাউনিং স্ট্রিট থেকে বুধবার জানানো হয়েছে, নিমন্ত্রণ বাতিল করা হয় নি। রাষ্ট্রীয় সফরের ওই নিমন্ত্রণ এখনও বহাল আছে।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top