বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক খুন, আটক ২
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৭
সিলেট প্রতিনিধি: সিলেটর বিয়ানীবাজারে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। ২৫ নভেম্বর শনিবার দুপুর ১টার দিকে বিয়ানীবাজার পৌর শহরের মোকাম মসজিদ রোডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটানায় পাবেল (২২) ও আসাদ উদ্দিন (৪০) নামের ২জনকে আটক করা হয়েছে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার সুপাতলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র এবং ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা আলী হোসেনের ছোট ভাই।
জানা যায়, আজ দুপুরে বিয়ানীবাজারে মোকাম মসজিদ রোডের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা সাপ্তাহিক দেশ’কে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি। তিনি বলেন, মৃতদেহ উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

