|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে কফির আরক দিয়ে চলবে বাস

লন্ডনে কফির আরক দিয়ে চলবে বাস

প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৭

দেশ ডেস্ক: লন্ডনের গণপরিবহন–ব্যবস্থায় কিছু বাস আজ সোমবার থেকে এমন জৈব জ্বালানিতে চলবে, যার মধ্যে কফির উপাদান রয়েছে। কফির বর্জ্য থেকে আহৃত তেলের সঙ্গে ডিজেল মিশিয়ে এই জৈব জ্বালানি (বায়োফুয়েল) তৈরি করা হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, কফির বর্জ্য থেকে আহৃত তেলের সঙ্গে ডিজেল মিশিয়ে এই জৈব জ্বালানি তৈরি করা হয়েছে। গণপরিবহনে জ্বালানি হিসেবে এটি ব্যবহারযোগ্য। প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান বায়ো-বিন বলছে, একটি বাস এক বছর ধরে চালানোর মতো জ্বালানি তারা কফির তেল থেকে তৈরি করেছে।

ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) যানবাহন থেকে নির্গত ধোঁয়া কমাতে বায়োজ্বালানি ব্যবহারের পক্ষে।

লন্ডনের ৯ হাজার ৫০০ বাসে এরই মধ্যে রান্নার তেল ও মাংসের চর্বি প্রক্রিয়াজাত করে উৎপাদিত জৈব জ্বালানি ব্যবহার করা হচ্ছে। তবে এই প্রথমবার লন্ডনের গণপরিবহনে কফির আরক বায়োজ্বালানি ব্যবহারের কথা ভাবা হলো।

ব্রিটিশ কফি অ্যাসোসিয়েশন বলছে, যুক্তরাজ্যে প্রতিদিন সাড়ে পাঁচ কোটি (৫৫ মিলিয়ন) কাপ কফি পান করা হয়। বায়ো-বিন বলছে, লন্ডনবাসী যে পরিমাণ কফি খায়, তা থেকে বছরে দুই লাখ টন কফির বর্জ্য পাওয়া যায়।

বায়োবিন কফির বিভিন্ন দোকান, ইনস্ট্যান্ট কফির কারখানা থেকে বর্জ্য সংগ্রহ করে। এরপর কারখানায় কফির বর্জ্য থেকে নির্যাস হিসেবে তেল আহরণ করা হয়। এগুলো বি ২০ বায়োজ্বালানিতে রূপান্তর করা হয়। কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বাসগুলোতে এ ধরনের জ্বালানি ব্যবহার করা যায়।

বায়োবিন বলছে, ২৫ লাখ কাপ (২.৫৫ মিলিয়ন) কফি দিয়ে লন্ডনে একটি বাস এক বছর ধরে চালানো সম্ভব। এখন পর্যন্ত ছয় হাজার লিটার কফির তেল উৎপাদন করা হয়েছে।

বায়ো-বিনের প্রতিষ্ঠাতা আর্থার কে বলেন, বর্জ্য পুনর্ব্যবহারের চিন্তা শুরুর পর থেকে তাঁরা এ পর্যন্ত এসেছেন। এতে প্রমাণিত হয়, আরও বড় কিছু করা সম্ভব।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top