|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আইএসের হিটলিস্টে চার বছরের প্রিন্স জর্জ

আইএসের হিটলিস্টে চার বছরের প্রিন্স জর্জ

প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৭

দেশ ডেস্ক: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হত্যার তালিকায় রয়েছে ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের চার বয়সী সন্তান প্রিন্স জর্জ। সংগঠনটি জর্জকে হত্যার হুমকি দিয়েছে। যুক্তরাজ্যের গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ হত্যার হুমকি দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী জর্জ গত মাসে লন্ডনের কেন্দ্রস্থলে কেনিংসটন প্রাসাদের কাছের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। স্টার অন সানডের প্রতিবেদনে বলা হয়েছে, গোপনীয় বার্তা আদান-প্রদানের যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আইএসের জনপ্রিয় চ্যানেলে নতুন স্কুলটির সামনে থাকা জর্জের ছবি প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ‘আগেভাগেই স্কুল শুরু হলো’। ওই সংবাদপত্রে আরও বলা হয়, আইএসের পোস্টটিতে আরবি শব্দে আরও যা লেখা ছিল তা হলো, ‘বুলেটের সুরে যখন যুদ্ধ ঘনিয়ে আসে, তখন আমরা প্রতিশোধের আকাঙ্ক্ষায় অবিশ্বাসীদের ওপর চড়াও হই।’

বার্তা আদান-প্রদানে টেলিগ্রাম আইএসের প্রিয়; কারণ এতে বার্তা এনক্রিপ্ট করা থাকে এবং ব্যবহারকারীর অবস্থান প্রকাশ করা হয় না। ওই সংবাদপত্রের দাবি, আইএসের ওই বার্তায় রাজপরিবারের শিশু জর্জকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে থাকেন বলে ধারণা করা হয়। স্কুলে জর্জের নিরাপত্তা নিয়ে এরই মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে চোর সন্দেহে স্কুলটি থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রেপ্তারের পর মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা স্কুলটির নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করবে।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top