|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন শুরু

সিলেটে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন শুরু

প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৭

ছবি: সাপ্তাহিক দেশ

সিলেট প্রতিনিধি: বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।

আজ ২১ অক্টোবর শনিবার বিকেল ৪টায় নগরীর আবুল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, প্রবাসীরা শিক্ষা-সমাজ, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে অবদান রাখছে। বর্তমান সরকার উদার দৃষ্টিভঙ্গি লালন করে বিধায় প্রবাসীদের কল্যাণে আইন প্রণয়ন হয়ে থাকে। সরকারের যথেষ্ট সহযোগিতা এবং প্রবাসীদের আন্তরিকতার মাধ্যমে দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলা সম্ভব। প্রবাসীদের নানা সমস্যা সমাধানের জন্য সেল তৈরী করার পরিকল্পনা বাস্তবায়িত হবে। তিনি বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের চিত্র প্রমাণ করে বাঙালিরা কারো কাছে হাত পাতবার মতেকা জাতি নয়। নিজেদের উন্নয়নে কাউকে পরোয়া করি না।

ছবি: সাপ্তাহিক দেশ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মাহমুদ উস সামাদ এমপি, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি, মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবুল মোমেন, সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া।

বক্তব্য রাখেন, সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ, বিবিসিসিআই প্রেসিডেন্ট এনাম আলী, এমবিই, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন আয়োজক কমিটির পরিচালক ও আহ্বায়ক নুরুল ইসলাম, বিবিসিসিআই’র ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রানু, এফবিসিসিআই পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ প্রমূখ।

অনুষ্ঠানের পর ২য় পর্বে বাংলাদেশের অর্থনীতিতে এনআরবিদের অবদান সংক্রান্ত একটি প্যানেল ডিসকাশন ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সপ্তাহব্যাপী এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন অনুষ্ঠানে বিনিয়োগ, আইসিটি, পর্যটন ও শিক্ষা, দেশের অর্থনীতিতে অনাবাসিক বাংলাদেশিদের (এনআরবি) অবদান, এনআরবিদের সাফল্যগাঁথা নতুন প্রজন্মের কাছে প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

এনআরবিদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কনভেনশনে বিশ্বের প্রায় ২০টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করছেন। যার মধ্যে বৃটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, নেদারল্যান্ড্স, পর্তুগাল, সুইডেন, কানাডা, ফ্রান্স, স্পেন, ইটালি, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ডেনমার্ক, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশ রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top