|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে পাসপোর্ট সংস্কার আন্দোলনের নেতৃত্বে টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে পাসপোর্ট সংস্কার আন্দোলনের নেতৃত্বে টিউলিপ সিদ্দিক

প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৭

দেশ ডেস্ক: যুক্তরাজ্যে পাসপোর্ট সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দেশটির লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। এই সংস্কার আন্দোলনের দাবি হচ্ছে, সন্তানের পাসপোর্টে মা-বাবা উভয় অভিভাবকের নাম লিখতে হবে।

লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকা থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

চলতি বছরের শুরুর দিকে টিউলিপ তার ১৮ মাসের মেয়ে আজালিয়াকে নিয়ে ফ্রান্সে ছুটি কাটিয়ে ফেরার পথে বিড়ম্বনায় পড়েছিলেন। ব্রিটিশ নাগরিক উইলিয়াম সেন্ট জন পার্সিকে বিয়ে করেছেন টিউলিপ। কিন্তু নিজের নাম পাল্টাননি। পাসপোর্টে মেয়ের নামের সঙ্গে টিউলিপের নামের মিল না থাকায় এই বিড়ম্বনায় পড়তে হয় তাকে। ফেরার পথে ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে ৪৫ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন।

ওই ঘটনার বিষয়ে টিউলিপ বলেন, “আমাকে বিয়ে ও জন্ম সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জানতে চাওয়া হয়- ‘মেয়েটি কে?’”

ওই অভিজ্ঞতার কথা জানিয়ে ব্রিটিশ এমপি জানান, শিশুর পাসপোর্টে বাবা-মা উভয়ের নাম উল্লেখ করার ক্ষেত্রে মানুষের সমর্থন তাকে অভিভূত করেছে। এই পরিবর্তনের জন্য কোনও আইন বদল করতে হবে না। বিধিতে একটি পরিবর্তনের মাধ্যমেই তা করা সম্ভব।

যুক্তরাজ্যের ছায়া মন্ত্রীসভার নারী ও সমতা বিষয়ক মন্ত্রী ডন বাটলারও টিউলিপের এই আন্দোলনকে সমর্থন করছেন। এই বিশেষ ক্ষেত্রে নারীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্তানের পাসপোর্টে বাবা ও মায়ের নাম পরিবারের জরুরি যোগাযোগের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। কিন্তু টিউলিপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও ভালো সমাধানের আহ্বান জানিয়েছেন। কারণ, অনেক নারীই এখন বিয়ের পর তাদের নাম পরিবর্তন করছেন না।

টিউলিপ বলেন, ‘পরিস্থিতি বদলাচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী আইনেরও খাপ খাওয়ানো উচিত। আমি এই পরিস্থিতি বদলানোর একটি উপায় চাই। আমি জানি না, কেন নাম পরিবর্তনের জন্য আমাকে শাস্তি পেতে হবে। আমি ত্রিশ বছর বয়সে বিয়ে করি, আমার নিজের মতো জীবনযাপন করছি। আমার নামের তাৎপর্য তৈরি হয়েছে।’

অনুসন্ধানে টিউলিপ জানতে পেরেছেন, শিশু পাচাররোধে যুক্তরাজ্যের সীমান্ত কর্মকর্তারা গত পাঁচ বছরে ছয় লাখ ব্রিটিশ শিশুকে আটক করেছেন। শিশুদের রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজনীয় উল্লেখপূর্বক তিনি সতর্ক করে বলেছেন, চলমান প্রক্রিয়া নারীদের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে এবং ভ্রমণকারীদের সময়ক্ষেপণ হচ্ছে। এছাড়া, সীমান্ত কর্মকর্তাদের কাজের বোঝাও বাড়াচ্ছে।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top