সিলেটে ছাত্রলীগকর্মী খুন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৭
সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর টিলাগড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ওমর মিয়াদ নামের এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। নিহতের ওমর মিয়াদ লিডিং ইউনিভার্সিটির এলএলবি দ্বিতীয় ব্যাচের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুরের বালিসারি গ্রামে। বাবার নাম আকুল মিয়া। তারা নগরীর বালুচর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ অক্টোবর সোমবার বিকাল ৩টার দিকে নগরীর টিলাগড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের নিপু এবং রায়হান গ্রুপের দুই কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিডিং ইউনিভার্সিটির ছাত্র ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রলীগকর্মী নাছিম আহমদ ও তারেক আহমদ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, এক ছাত্র নিহত হবার খবর হাসপাতাল থেকে পেয়েছি। তিনি বলেন, পুলিশ সংঘর্ষ এলাকা পরিদর্শন করেছে। তিনি বলেন টিলাগড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

