কিশোর ছাত্রের সাথে যৌন সম্পর্ক : পূর্ব লন্ডনে শিক্ষিকার জেলদণ্ড
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৭
দেশ ডেস্ক: ইস্ট লন্ডনের এক স্কুল শিক্ষিকাকে ১৫ বছর বয়সী ছাত্রের সাথে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করায় তাকে ১৬ মাসের জেলদন্ড দিয়েছে আদালত। এলিস ম্যাকবার্টি ২৩ নামক ওই শিক্ষিকা স্কুলের ১৫ বছর বয়স্ক ছাত্রের সাথে ৪ মাস যাবত যৌন সম্পর্ক রাখায় ইতোমধ্যে স্কুল থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। স্নেয়ার্সব্রক ক্রাউন কোর্ট জানায়, শিক্ষিকা এলিস তার ছাত্রের সাথে ক্লাসে চুম্বনসহ তিনি তার ইস্ট লন্ডনের প্যারেন্স হোমে নিয়ে যৌনকর্ম করেন। কোর্ট তাকে শিশুদের রক্ষায় তার শপথ ভঙ্গ এবং যৌন অপরাধের দায়ে ৭টি অভিযুগে অভিযুক্ত করে ১৬ মাসের জেলদন্ড প্রদান করে।
আইনজীবী জানিয়েছেন, ওই শিক্ষিকা ফেসবুকে ছাত্রের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রদান করেন। তিনি একাধিক স্থানে ঐ ছাত্রের সাথে মিলিত হন, এমনকি হোটেলে নিয়ে যান। এই সম্পর্ক বন্ধ হয় যখন ছেলের বাবা পুলিশের সাথে যোগাযোগ করেন। বিচারক উক্ত শিক্ষিকাকে বুদ্ধিমান এবং প্রতিভাধর যুবতী উল্লেখ করে বলেন, তিনি ভুল ও সঠিক কোনটি তা বুঝেও বিশ্বাস ভঙ্গ করেছেন।

