বাকিংহ্যাম প্যালেসের গেটে উঠায় মহিলা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৭
দেশ ডেস্ক: লন্ডনে ব্রিটিশ রাণীর বাকিংহাম প্রাসাদের সামনের গেইটে উঠেপড়ায় এক মহিলাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। ৩০বছর বয়সী এই মহিলাকে গত শনিবার বিকাল ৫টা ৪০মিনিটে আটক করা হয়। তবে রাজপ্রাসাদের গেইটে উঠে পড়লেও তিনি ভিতরে প্রবেশ করতে পারেনি। এর আগেই পুলিশ তাকে আটক করে।
বিবিসির খবরে বলা হয়, ৩০ বছর বয়সী এই মহিলাকে সন্দেহমূলক আটক করে তাকে সেন্ট্রাল লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে।
পুলিশ বলছে, এটির সাথে সন্ত্রাসী কর্মকান্ডের কোন প্রমাণ পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় পুলিশ এক মহিলাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যায়।

