ওল্ডহ্যামে মুসলিম পরিবারের ঘরের শুকরের মাথা নিক্ষেপ
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৭
লন্ডন, ৫ অক্টোবর: ওলহ্যামের একটি মুসলিম এশিয়ান পরিবারে ঘরের জানালা দিয়ে শুকরের মাথা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ এ ঘটনাকে বর্ণবাদ সন্দেহে তদন্ত চালিয়ে যাচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাত ১০টায় ওলডহাহ্যামের চাপেল লেইনের একটি ঘরের লিভিং রুমে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে এ ঘটনার সাথে তিন জন জড়িত থাকতে পারে। সন্দেহভাজনের বয়স প্রায় ১৮ বছর। সে ব্লাকহুড টপ দিয়ে মাথা ঘুরে এসেছিল। ওলডহ্যাম সিআইডি’র চীফ ইন্সপেক্টর ক্রিস ডৌনি বলেছেন, এটি একটি নিদোর্ষ পরিবারের বিরুদ্ধে ঘৃনিত কাজ করা হয়েছে। যারা বহুদিন যাবত এসমাজে বসবাস করে আসছেন। তিনি বলেন, অপরাধীদের খুঁজে বের করতে সবরকম চেষ্টা করা হবে। তিনি কাউকে ভীত না হওয়ার আহবান জানান। এদিকে ঘটনার সময় বাড়ির মালিক আজম মাহমুদ এর স্ত্রী ও চার সন্তান ঘরে ছিলেন। যখন শুকরের মাথা নিক্ষেপ করা হয় তখন ছেলে হান্নাস ১৪, মেয়ে জায়না ১৬ লিভিং রুমে ছিলেন।
আজম মাহমুদ জানিয়েছেন, আমি জানিনা এটি বর্ণবাদী হামলা না ইসলাম বিদ্বেষী। আমার পরিবার এখনে প্রায় ২৯ বছর এবং আমরা বিগত ১১ বছর থেকে এই ঘরে বসবাস করছি। এর আগে এধরনের ঘটনা ঘটেনি। পুলিশ তিন ঘন্টা পরে এলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সকল অফিসার টোরি পার্টির কনফারেন্সে ছিলেন বলে তিনি জানান।

