|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘শতবর্ষ পেরিয়ে যুক্তরাজ্যের বাংলা সংবাদপত্র : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘শতবর্ষ পেরিয়ে যুক্তরাজ্যের বাংলা সংবাদপত্র : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৭

লন্ডন থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘লন্ডনবিডিনিউজ২৪.কম এর উদ্যাগে ‘শতবর্ষ পেরিয়ে যুক্তরাজ্যের বাংলা সংবাদপত্র : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের এলএমসি সেমিনার হলে ‘লন্ডনবিডিনিউজ২৪’এর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক আব্দুল বাছিত বাদশার সভাপতিত্বে এবং স্পেশাল রিপোর্টার শিহাবুজ্জামান কামাল ও নিউজ এডিটর আব্দুল কাদির চৌধুরী মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সফিক উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন লন্ডনবিডিনিউজের উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী। সেমিনারে ‘মুল প্রবন্ধ’ পাঠ করেন বিডিনিউজ২৪.কম এর ম্যানেজিং এডিটর রোমান বখত চৌধুরী।

সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ ওয়ালর্ড ওয়াইড.কম এর এডিটর মোখলেসুর রহমান চৌধুরী, ট্রাইব্যুনাল জাজ নজরুল খছরু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সহ সভাপতি মাহবুবু রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, কমিউনিটি নেতা ও লেখক শাহগির বখত ফারুক, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক প্রধান ও চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমদ ময়েজ ও দর্পণ সম্পাদক রহমত আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আছহাব বেগ, লন্ডন মেইলের সম্পাদক ড. এমএ আজিজ, সলিসিটর মাসুদ চৌধুরী, কালাম সলিসিটরের প্রধান এম এ কালাম, এনটিভির জনপ্রিয় উপস্থাপক আতাউল্লাহ ফারুক, কাউন্সিলর শাহ আলম, ব্যারিস্টার মোঃ শহিদ, সাপ্তাহিক ইউরো বাংলার সাবেক সম্পাদক আব্দুল মনিম জাহেদি ক্যারল, হাজি রইছ আলি, সাপ্তাহিক সুরমার নিউজ এডিটর আব্দুল কাইউম, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের সভাপতি আবু হুসাইন, মুসলিম হেল্প ইউকের আব্দুছ ছুবাহান, এডামস প্রপার্টি কনসালটেন্ট এর খজিরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাই ইবনে সঞ্জু, বিবিসিসিআই’র প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি এ কে আজাদ, দ্যা সানরাইজটুডে’র সম্পাদক ও টিভি উপস্থাপক এনাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, মোঃ নিজাম উদ্দিন আহমেদ, এডভোকেট খলিলুর রহমান, জসিম উদ্দিন আহমেদ, সাপ্তাহিক দেশ পত্রিকার নিউজ এডিটর মোহাম্মদ রাহিম, বিশ্বনাথ প্রবাসী ট্রাস্টের আখলাকুর রহমান, এনটিভি ইউরোপের কয়েছ আহমেদ রুহেল, নুরুল ইসলাম, সাপ্তাহিক মুসলিম’র আব্দুস সোবহান, এম রফিক আহমদ, আলহাজ আলাউদ্দিন আহমদ, মোঃ কলা মিয়া, মতিউর রহমান চৌধুরী, এসএম আলাউদ্দিন আহমেদ, ওয়ালর্ডবাংলা.কমের সম্পাদক মাহমুদ আব্দুল মুমিন চৌধুরী, নজরুল ইসলাম, ক্রিকেট সংবাদ.কম এর সম্পাদক মোহাম্মাদ শরিফুজ্জামান, কবি মোহাম্মদ জাবেদ আলি, কমিউনিটি নেতা মোঃ নুর বখশ, আসুয়াব আহমেদ, ফারুক মিয়া, ইরশাদুর রহমান প্রমূখ।

সেমিনারে বলা হয়, ১৯১৬ সালে ১ নভেম্বর পাক্ষিক ‘সত্যবাণী’ প্রথম প্রকাশিত হয়। গত বছর বিলেতের বুকে বাংলা মিডিয়ার শত বছর পূর্ণ হয়। দীর্ঘ পথ পেরিয়ে বিলেতে বাংলা মিডিয়া এ পর্যায়ে এসে পৌঁচেছে। বিলেতে এ যাবৎ নিয়মিত ও অনিয়মিত প্রকাশিত সাপ্তাহিক, পাক্ষিক বহু পত্রিকা, ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। বাংলা পত্রপত্রিকার পাশাপাশি রেডিও ও ৬/৭টি বাংলা টেলিভিশন এবং বেশ কয়েকটি অনলাইন পত্রিকা সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

সেমিনারে বক্তারা সৎ ও আস্থার সাংবাদিকতা চর্চার উপর বিশেষ গুরুত্ব দেন। কারো কারো মতে নির্ভীক সাংবাদিকতা বাংলাদেশে সম্ভবপর না হলেও এই বিলেতে সম্ভব। কারণ নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিকতা না থাকলে দেশ ও দশের উন্নয়ন হয় না। বক্তারা বলেন, সংবাদপত্রের ১০০ বছরের ইতিহাসে অনেক কমিউনিটি বিরোধী সংবাদপত্রও চালু হয়েছে এবং যা এখনো বিদ্যমান। এদেরকে চি?িত করতে হবে। সেমিনারে আলোচনায় বক্তারা বলেন, কমিউনিটিতে বাংলা শিক্ষার বিশেষ ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বাংলাদেশ সরকারের সাহায্য নেয়া উচিৎ। আর এদেশে জিসিএসই ও এ লেভেলে বাড়তি ভাষা শিক্ষা হিসেবে বাংলা চালু রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানোর পরামর্শ প্রদান করেন। বাংলা ভাষা শিক্ষা ও বাংলা পত্রিকার পাঠক বৃদ্ধি করার সাথে সরাসরি সম্পর্কিত বলেও অনেকে মতামত দেন। শেষে লন্ডন বিডি নিউজ২৪.কম এর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক আব্দুল বাছিত বাদশা সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top