|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ওয়াশিংটন পোস্টের রিপোর্ট : অবরুদ্ধ রাখাইন রাজ্য

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট : অবরুদ্ধ রাখাইন রাজ্য

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৭

দেশ ডেস্ক: রাখাইন রাজ্যকে অবরুদ্ধ করে রেখেছে মিয়ানমার সরকার। সেখানে নিরপেক্ষ কোনো মিডিয়া বা সাহায্য দাতা সংগঠনের প্রবেশ নিষিদ্ধ। তবে ভিতরে প্রবেশ করতে না পারলেও প্রকৃতপক্ষে কি ঘটছে রোহিঙ্গাদের ভাগ্যে তার কিছুটা হলেও তথ্য মিলছে। তা পাওয়া যাচ্ছে সেখানে অবস্থানকারী রোহিঙ্গাদের মোবাইল ফোনে কল দিয়ে। অনলাইন ওয়াশিংটন পোস্টে এসব কথা লিখেছেন ম্যাক্স বিয়ারাক।

তিনি লিখেছেন, মিয়ানমারের নেত্রী অং সান সুচি দাবি করেছেন, তার দেশে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান বন্ধ হয়েছে। সেখানে জনজীবন স্বাভাবিক। কিন্তু গত পাঁচ সপ্তাহে রাখাইন থেকে কমপক্ষে ৫ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছেন বাংলাদেশে। এ এক অপ্রত্যাশিত শরণার্থীর প্রবাহ। এ জন্য গত এক সপ্তাহে এক ডজনেরও বেশি রোহিঙ্গার সাক্ষ্য নিয়ে, রাখাইনে অবস্থানরতদের সঙ্গে কথা বলে এটা বলা যেতে পারে, মিয়ানমারের নেতারা রাখাইন নিয়ে হয়তো ভুল তথ্য দিচ্ছেন, না হয় উদ্দেশ্যমুলকভাবে ভুল কথা বলছেন।

ম্যাক্স বিয়ারাক লিখেছেন, ২৫ শে আগস্ট মিয়ানমারে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা উগ্রপন্থিরা। এরপর রাখাইনে ‘কিøনজিং অপারেশনস’ শুরু করে সেনাবাহিনী। সন্ত্রাসীদের মূলোৎপাটন করা হচ্ছে বলে দাবি করে তারা। কিন্তু জাতিসংঘ বলছে, এটা জাতি নিধন। এমন ভয়াবহ অভিযানের ফলে রোহিঙ্গারা বাড়িঘর, দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। ১৯৯৪ সালে রোয়ান্ডায় গণহত্যার পর এই হারে দেশ ছাড়ার ঘটনা দেখা যায় নি আর। তবে গত দু’সপ্তাহে রোহিঙ্গা আসার হার কিছুটা মন্থর হয়েছে। মিয়ানমারে যে পরিস্থিতিতে তারা থাকেন তার চেয়ে শোচনীয় অবস্থায় বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছেন এসব মানুষ। যেসব মানুষের সঙ্গে কথা হয়েছে তারা সবাই নানা রকম মর্মপীড়ায় ভুগছেন। তাদের অনেকেই সেনা অভিযানের সময়ে রোহিঙ্গা গ্রামে ছিলেন। ওই সময়ে কেউ বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলেই তাকে গুলি করা হতো। সেখানে এখন যারা অবস্থান করছেন তারা অনাহারে রয়েছেন। অন্য কয়েক হাজার মানুষ আটকা পড়ে আছে আলেল থান কাইওয়া গ্রামে সমুদ্র সৈকতে। বাংলাদেশে আসার জন্য তারা নৌকার আশায় আছেন। তবে এমন দাবি নিশ্চিত হতে পারে নি ওয়াশিংটন পোস্ট, কারণ অবরুদ্ধ রাখাইনে প্রবেশের অনুমতি নেই। কিন্তু মানবাধিকার বিষয়ক সংগঠন, স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করলে বোঝা যায় রোহিঙ্গাদের স্রোত শেষ হয় নি। তারা আরও আছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top