|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাঈদাসি ব্রান্ডের প্রথম ফ্যাশন শো : বিশ্ববাজারে বাংলাদেশী পোশাক শিল্পকে তুলে ধরার অনন্য প্রয়াস

সাঈদাসি ব্রান্ডের প্রথম ফ্যাশন শো : বিশ্ববাজারে বাংলাদেশী পোশাক শিল্পকে তুলে ধরার অনন্য প্রয়াস


প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৭

লন্ডন, ২৮ সেপ্টম্বর: ইউকের ফ্যাশন জগতে নিজস্ব ব্রান্ড নিয়ে বাংলাদেশী কাপড়কে বিশ্ববাজারে তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হল সাঈদাসি ব্রান্ডের প্রথম ফ্যাশন শো। গত ২৪ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে বেলা ৪টা থেকে শুরু হওয়া এইফ্যাশন শো চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। অনুষ্ঠানে প্রায় ৭শ অতিথি অংশগ্রহণ করেন। থিম-বেইজ ১০টি ক্যাটাগরিতে ফ্যাশন শো’তে অংশগ্রহণ করেন ৩০জন পুরুষ ও মহিলা মডেল। কেট-ওয়াকে বাংলাদেশের মুসলিন, জামদানি, সিল্ক, হাফ সিল্ক, জর্জেট, সুতি, বেনারসি, কাতান ও পাঞ্জাবী প্রদর্শিত হয়। এই ১০ ক্যাটাগরির মধ্যে উল্লেখযোগ্য ছিলো, হিজ অ্যান্ড হ্যার কালেকশন। বিভিন্ন রঙের শাড়ির সাথে পুরুষের পোষাকের ম্যাচিং। বিশ্ববাজারে বাংলাদেশী কাপড়কে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান এর মূল উদ্যোক্তা সাঈদা চৌধুরী। তিনি বলেন, প্রতিটি মানুষই ইউনিক। প্রত্যেকের নিজস্ব পছন্দ-অপছন্দ রয়েছে। তিনি মানুষের নিজস্বতা বা ব্যক্তিত্ব অনুযায়ী তাঁর পছন্দ অনুয়াযী পোষাক ডিজাইন করে থাকেন।

প্রজেক্ট কো-অর্ডিনেটর সিরাজুল বাসিত চৌধুরী বলেন, কমিউনিটির মানুষের ভালভাসায় আমি মুগ্ধ, অভিভূত। সকলের আন্তরিক সহযোগিতা থাকায় আমরা এই ফ্যাশন শো’কে সফল করতে পেরেছি। আশাকরি আগামীতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলার শরিফা খান আশা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের পোশাক শিল্পকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। কণ্ঠশিল্পী আমিন রাজা ও ইফাত চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্যাশন শো’র পাশাপাশি গান পরিবেশন করেন ইউকের জনপ্রিয় শিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন বিবিসিসিআই’র সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, চ্যানেল এস এর হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান, ‘সাপ্তাহিক দেশ’ সম্পাদক তাইসির মাহমুদ, উইম্যান্স ফোরামের সভাপতি মমতাজ খান, বৃটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিলের চেয়ারপার্সন ফখরুল হক, বাংলা টিভির সিইও মিলটন রহমান, ড. জাকি রেজওয়ানা আনোয়ার, এটিএন বাংলার হাফিজ আলম বখশ, দিলারা খান, পলি রহমান প্রমুখ।

ফ্যাশন শো’র প্রজেক্ট ম্যানেজার ছিলেন রাফসান চৌধুরী, ম্যাগাজিন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন সৈয়দ দোহান নুহ, কোরিওগ্রাফার ছিলেন চায়না চৌধুরী, লিড ম্যাকআপ আর্টিস্ট ছিলেন শাহিনুর রুবি, হসপিটালিটি ইন চার্জ ছিলেন মুস্তাক আলী বাবুল ও স্টেজ ম্যানেজার ছিলেন আব্দুল আহাদ। অতিথিরা ফ্যাশন ডিজাইনার সাঈদা চৌধুরীর সাফল্য কামনা করে বলেন, ইউকের ফ্যাশন ইন্ডাষ্ট্রির টার্নওভার বছরে প্রায় ২৬ বিলিয়ন পাউন্ড। বিশাল এই ইন্ডাষ্ট্রিতে বাঙালিদের পদচারণা নেই বললেই চলে। সাঈদা চৌধুরীর পথ ধরে ইউকে’র ফ্যাশন জগতে বৃটিশ বাঙালিদের উপস্থিতি দিন দিন বাড়বে বলে আশা করেন।

উল্লেখ্য, সাঈদা চৌধুরী তার প্রোডাক্টের জন্য বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ করে থাকেন। বর্তমানে তাঁর কোম্পানীর ৩০ জন মানুষ বাংলাদেশে কাজ করছেন। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল তাঁর প্রডাক্টের ভুয়শী প্রশংসা করেছেন। ফ্যাশন শো উপলক্ষে একটি রঙিন ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। এতে কাভার পেইজে স্থান পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল মৌ।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top