|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনের রাস্তায় চলবে না উবার

লন্ডনের রাস্তায় চলবে না উবার


প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার বন্ধ হচ্ছে চলতি মাসেই। লন্ডন পরিবহন কর্তৃপক্ষ উবারের নিবন্ধন নবায়ন না করায় ৩০ সেপ্টেম্বরের পর এই সেবা বন্ধ হয়ে যাচ্ছে। উবারের চলতি নিবন্ধনের মেয়াদ রয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। লন্ডন পরিবহন কর্তৃপক্ষ আজ শুক্রবার উবার কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, নতুন করে এই সেবার নিবন্ধন নবায়ন করা হচ্ছে না। যাত্রী নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উবার বলেছে, শিগগিরই এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তারা। আপিল করা হলে, তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উবার তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। উবারের দাবি, ২০১২ সালে লন্ডনে উবার চালু হওয়ার পর বর্তমানে প্রায় ৩৫ লাখ যাত্রী এই সেবা নিচ্ছে। ৪০ হাজার চালক এই সেবার সঙ্গে জড়িত।
লন্ডন পরিবহন কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিই আমাদের কাছে সবার আগে। ভাড়া করা গাড়ি দিয়ে পরিবহন সেবা পরিচালনাকারীদের কিছু নিয়মনীতি মানতে হয়। তাদের দেওয়া সেবা পর্যালোচনা করে লন্ডন পরিবহন কর্তৃপক্ষ নিবন্ধ নবায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। উবার বেশ কিছু দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে যেগুলো জনগণের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই উবারের নিবন্ধন নবায়ন করা হচ্ছে না।
বিবৃতিতে আরও বলা বলা হয়, উবার যেভাবে পুলিশের কাছে অপরাধমূলক কর্মকাণ্ডের রিপোর্ট করত এবং চিকিৎসা সনদপত্র আদায় করত তা নিয়ে সমালোচনা রয়েছে। এ ছাড়া ‘গ্রেবল’ নামের একটি বিতর্কিত সফটওয়্যার ইনস্টলের ব্যাপারেও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি উবার কর্তৃপক্ষ।

লন্ডনে উবারের মহাব্যবস্থাপক টম এলভিজ বলেন, ‘এই সিদ্ধান্তে লন্ডনের ৩৫ লাখ ব্যবহারকারী ও ৪০ হাজার চালক স্তম্ভিত হয়ে গেছেন। আমাদের নিষিদ্ধ করতে চাওয়ার মাধ্যমে পরিবহন কর্তৃপক্ষ ও লন্ডনের মেয়র সেই ছোট গোষ্ঠীর কাছে নতি স্বীকার করেছেন—যাঁরা কিনা ভোক্তাদের পছন্দ করার ক্ষমতাকে সীমিত করতে চান। এই সিদ্ধান্ত বহাল থাকলে ৪০ হাজারেরও বেশি চালক বেকার হবেন। লন্ডনবাসী সুবিধাজনক ও সাশ্রয়ী একটি পরিবহন সেবা থেকে বঞ্চিত হবে।’ তিনি আরও বলেন, ‘অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা সব সময়ই নিয়ম মেনে চলি। এ ব্যাপারে আমাদের একটি বিশেষ দল নগর পুলিশের সঙ্গে কাজ করছে।’

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ‘লন্ডন পরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে আমি পুরোপুরি সমর্থন করি। জনগণের নিরাপত্তা নিয়ে ন্যূনতম ঝুঁকি থাকলে উবারের নিবন্ধন নবায়ন করা হবে ভুল সিদ্ধান্ত।’
লন্ডনের লাইসেন্সপ্রাপ্ত ট্যাক্সিচালকদের সংগঠন লাইসেন্সড ট্যাক্সি ড্রাইভারস অ্যাসোসিয়েশনস লিমিটেডের (এলটিডিএ) প্রধান স্টিভ ম্যাকনামারা বলেন, ‘আমাদের শহরের রাস্তায় নামার পর থেকেই উবার আইন ভাঙছে। গাড়ির চালকদের শোষণ করার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতেও অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। আমরা আদালতের কাছে এ সিদ্ধান্ত বহাল রাখার আরজি জানাব। লন্ডনের রাস্তায় এই অনৈতিক কোম্পানির কোনো স্থান নেই।’

বিশ্বের ৬০০ টিরও বেশি শহরে উবার চালু রয়েছে। যুক্তরাজ্যের ৪০ টিরও বেশি শহরে এই সেবা চালু রয়েছে। উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর ঢাকায় যাত্রা শুরু করে উবার।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top