শাহবাজপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৭
সিলেট প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার বণিক সমিতির নির্বাচন ২০১৭। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুর রহমান বাবুল (চাকা প্রতীক) ২০৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম আখতার (মোমবাতি প্রতীক) ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ সভাপতি পদে জামাল উদ্দিন ২৫১ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান সুহেল ২৬৩ ভোট, কোষাধ্যক্ষ পদে আব্দুস সামাদ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ১নং ওয়ার্ডে আব্দুল মুকিত, ৪নং ওয়ার্ডে আজাদ হোসেন, ৫ নং ওয়ার্ডে রফিক উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম এবং সদস্য পদে ২ ও ৩ নং ওয়ার্ডে আদনান ওয়াহিদ মিশু ও জামাল আহমদ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, শাহবাজপুর বাজার বণিক সমিতি নির্বাচনে মোট ৭টি পদের জন্য প্রায় ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৪৮৯ ভোটারের মধ্যে ৪৩৪ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আহমদ জামাল উদ্দিন।


