|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন হামলার দায় স্বীকার আইএসের, সন্দেহভাজন গ্রেফতার

লন্ডন হামলার দায় স্বীকার আইএসের, সন্দেহভাজন গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: লন্ডনে পাতাল রেলে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। নিজেদের ওয়েবসাইটে তারা এ দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন হামলার দায়ও স্বীকার করে আইএস। নিজেদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে চালানো হামলাগুলোরও দায় স্বীকার করে থাকে তারা; যেগুলোর সঙ্গে প্রকৃতপক্ষে আইএসের সরাসরি কোনও সম্পৃক্ততা নেই। এদিকে এ বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৮ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ডোভারের বন্দর এলাকা থেকে ওই তরুণকে গ্রেফতার করা হয়। লন্ডন মহানগর পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বাসু তার গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। ওই তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার গ্রেফতার এ বিস্ফোরণের তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মন্তব্য করেছেন নেইল বাসু।

তদন্তকারীরা এখন হামলাকারী ধরতে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের ওপর জোর দিচ্ছেন। পুলিশের ধারণা, একাধিক হামলাকারী এ বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্তে গুরুত্ব পাচ্ছে, কোথায়-কিভাবে এটি তৈরি হলো, হামলকারীদের কারা, কিভাবে উদ্বুদ্ধ করল-এমন সব প্রশ্নের উত্তর।

শুক্রবারের ওই হামলায় ২৯ ব্যক্তি আহত হন। এদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়। আহতদের বেশিরভাগের শরীর বোমার বিস্ফোরণে দগ্ধ হয়েছে।

একটি সুপার স্টোরের ব্যাগে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। সকালের ওই সময়টায় কর্মব্যস্ত মানুষ কাজে ছুটছিলেন। স্কুল-কলেজের পথে ছিল শিক্ষার্থীরা।

স্কটল্যাণ্ড ইয়ার্ড বলছে, দক্ষিণ পশ্চিম লন্ডনে টিউব-রেলের কামরায় শুক্রবার সকালের ব্যস্ত সময়ে ‘ঘরে তৈরি একটি বোমার’ বিস্ফোরণ ঘটানো হয়।

সহকারী পুলিশ কমিশনার মার্ক রোওলি বলেছেন, ডিস্ট্রিক্ট লাইনে পারসন্স গ্রিন স্টেশনের ওই বিস্ফোরণের ঘটনা তদন্ত করছেন কয়েকশ গোয়েন্দা। তারা এমআইফাইভ-এর গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন।

লন্ডনের পাতাল রেল নেটওয়ার্কের এই ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পারসন্স গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর পরপরই সেখানে আগুন জ্বলতে দেখা যায়। কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়। সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন। সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top