মালয়েশিয়ার মাদ্রাসায় অগ্নিকাণ্ড, নিহত ২৫
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৭
দেশ ডেস্ক: প্রতিকী ছবি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী। বাকি দু’জন মাদ্রাসার ওয়ার্ডেন। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায় নি।

