|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. এপির রিপোর্ট : ত্রাণ নিয়ে বাংলাদেশে অবতরণ করেছে জাতিসংঘের ২ ফ্লাইট, ইন্দোনেশিয়ার ৪টি বিমান আসছে

এপির রিপোর্ট : ত্রাণ নিয়ে বাংলাদেশে অবতরণ করেছে জাতিসংঘের ২ ফ্লাইট, ইন্দোনেশিয়ার ৪টি বিমান আসছে

প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৭

দেশ রিপোর্ট: ত্রাণ নিয়ে জাতিসংঘের দুটি ফ্লাইট অবতরণ করেছে বাংলাদেশে। অন্যদিকে ৩৪ টন ত্রাণ সহায়তা নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিমান বাহিনীর ঘাঁটি থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে চারটি হারকিউলিস বিমান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, এসব ত্রাণ এসেছে বা আসছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা একটি বিমান ভাড়া করে তাতে পাঠিয়েছে আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী, ঘুমানোর জন্য মাদুর ও জরুরি অন্যান্য সরবরাহ। দ্বিতীয় ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় প্রায় দুই হাজার পরিবারের জন্য তাঁবু বহন করেছে। এক লাখ ২০ হাজার শরণার্থীর কাছে পৌঁছানো যায় এমন পরিকল্পনা নিয়ে আরো ফ্লাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে। স্টিফেন ডুজাররিক বলেছেন, কক্সবাজার এলাকায় প্রায় ৭০ হাজার ও আশপাশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত প্রায় ৬০ হাজার রোহিঙ্গার মধ্যে খাদ্য বিতরণ করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসুচি।

তবে মিয়ানমারের ভিতরে রাখাইনের উত্তরাঞ্চলে বেশির ভাগ ত্রাণ তৎপরতা স্থগিত রাখা হয়েছে না হয় তা মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে, যদিও সেখানে রেড ক্রসের মাধ্যমে সরকার যৎসামান্য সহায়তা দিচ্ছে। ওদিকে বুধবার বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসা চারটি বিমানকে বিদায় জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। প্রথমবারে পাঠানো এসব ত্রাণের মধ্যে রয়েছে তাঁবু, চাল, চিনি, কম্বল, পানির ট্যাংক, তাৎক্ষণিক খাওয়ার মতো খাদ্য, স্যানিটেশনে ব্যবহৃত সরঞ্জাম। পূর্ব জাকার্তায় হালিম পরদানাকুসুমাহ বিমান ঘাঁটি থেকে এ বিমানগুলো ছেড়ে আচেহ প্রদেশে থামার কথা। সেখান থেকে নতুন করে জ্বালানি নিয়ে উড়বে চট্টগ্রামের উদ্দেশে। এসব বিমানে রয়েছেন ১৮ জন স্বেচ্ছাসেবক। তারা ইন্দোনেশিয়া থেকে আসছেন। কক্সবাজারে শরণার্থী শিবিরগুলোতে এসব ত্রাণ বিতরণে সহায়তা করবেন তারা। প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, হারকিউলিস বিমানগুলো সেনাবাহিনীর। তাদের দ্বারা এটি পরিচালিত হয়। দ্রুততার সঙ্গে যাতে ত্রাণ পৌঁছে যায় তা নিশ্চিত করতে এই বিমান ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, কন্টেইনারে করে যদি আমরা এসব ত্রাণ পাঠাতাম তাহলে তা বাংলাদেশে পৌঁছতে অনেক দীর্ঘ সময় লেগে যেতো। তিনি রাখাইনে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন এর আগে। প্রতিশ্রতি দিয়েছিলেন মানবিক সহায়তা দেবেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top