৯৫ টন ত্রাণ পাঠাবে ইরান, বাংলাদেশের অনুমতির অপেক্ষা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৭
দেশ ডেস্ক: রোহিঙ্গা মুসলিমদের মাঝে বিতরণের জন্য ৯৫ টন ত্রাণ সহায়তা পাঠাবে ইরান। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সেই অনুমতির জন্য অপেক্ষা করছে দেশটি। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ইসলামিক রিপাবলিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোর্তেজা সালামি বলেছেন, ৯৫ টন ত্রাণের শিপমেন্ট পাঠাতে চান তারা। তবে এক্ষেত্রে ত্রাণ পাঠানো হবে কার্গো বিমানে। সেই বিমানের অবতরণের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি মিললে পাঠানো হবে এই ত্রাণ। ৪০ টন ত্রাণ নিয়ে কনসাইনমেন্ট প্রস্তুত রাখা হয়েছে। কোনো অনুরোধের প্রেক্ষিতে নয় রোহিঙ্গাদের দুর্দশা দেখে স্বেচ্ছায় এই ত্রাণ দিতে চাইছে ইরান। ৪০টি কনসাইনমেন্ট উড়ে যাবে প্রাথমিকভাবে মিয়ানমারে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধিতার কারণে তা বাতিল করা হয়েছে।

