|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে’

‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে’

প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৭

দেশ, ১১ সেপ্টেম্বর: ফাইল ছবি রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া, তাদের ওপর নির্যাতন ও বাংলাদেশে পুশইন বন্ধে মায়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে জাতীয় সংসদ। এসংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। এ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক। তাদের ফিরিয়ে নিতে হবে।

তিনি বলেন, আমাদের বাংলাদেশে এখন প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রায় কয়েক লাখ লোক আশ্রয় নিয়েছে। আসতে বাধ্য হয়েছে। তাদের ওপর যে নির্যাতনের চিত্র দেখলাম তার নিন্দা করার ভাষা আমার জানা নেই। রোহিঙ্গারা যে মিয়ানমারের নাগরিক এটি সবারই জানা। এদের মতো আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতি আছে মিয়ানমারে। তাদের সমান অধিকার ছিল। ১৯৭৪ সালে বার্মার সামরিক জান্তা এই অধিকার কেড়ে নেয়ার প্রক্রিয়া শুরু করে। ’৭৮ সালে রোহিঙ্গাদের বিতাড়ন করা শুরু হয়। ২০১৫ সালে এসে রোহিঙ্গাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়। একটি জাতির প্রতি মিয়ানমার সরকার কেন এমন আচরণ করছে তা সত্যিই আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, আমি যতবার মিয়ানমার গিয়েছি, তাদের অনুরোধ করেছি, রোহিঙ্গারা আপনাদেরই নাগরিক। তাদের ফিরিয়ে নিন। তারা মানবেতর জীবনযাপন করছে। কিন্তু ফিরিয়ে নেয়াতো দূরের কথা এবার সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা তাদের দেশ ছেড়ে পালিয়ে এসেছে।

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তথ্য তুলে ধরে বলেন, তাদের ওপর নির্যাতনের দৃশ্য দেখে এদেশে আসতে আমরা নিষেধ করবো কিভাবে?
আমরাও তো রিফিউজি ছিলাম। কাজেই রিফিউজি হয়ে থাকা কতটা অবমাননাকর তা আমরা ভালো বুঝি। আমরা চাই তারা যেন নিজের দেশে ফিরে যায়।
তিনি বলেন, আমরা প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক রেখে চলতে চাই। মায়ানমার সরকারকে বলবো, যারা তাদের নাগরিক তাদের হঠাৎ নাগরিকত্ব কেড়ে নেয়ার ফলাফল কি দাঁড়াতে পারে তা কি তারা টের পাচ্ছে। আমরা চাই তারা যেন তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top