|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রোহিঙ্গাদের জন্য সহায়তার হাত বাড়াল আরব আমিরাত

রোহিঙ্গাদের জন্য সহায়তার হাত বাড়াল আরব আমিরাত

প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে নিপীড়নের শিকার বাস্তুচ্যুত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের নির্দেশে এই ত্রাণ পাঠানো হয়েছে।

দেশটির জাতীয় দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, মিয়ানমারের দুঃখজনক ঘটনায় পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠিয়েছে এমিরেটস রেড ক্রিসেন্ট (ইআরসি)।

প্রেসিডেন্টের নির্দেশে এমিরেটস রেড ক্রিসেন্টের (ইআরসি) আরব আমিরাত পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান ত্রাণ পাঠিয়েছেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের মাঝে জরুরি ত্রাণ সরবরাহ করা হয়েছে।

বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সেলক্ষ্যেই ইআরসি এই ত্রাণ বিতরণ করেছে। তবে ঠিক কি পরিমাণ ত্রাণ রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়েছে সেবিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেয়নি আরব আমিরাত।

বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য শনিবার ১০০ টন খাদ্যসামগ্রী পাঠিয়েছে আজারবাইজান সরকার। এর আগে তুরস্ক, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া রোহিঙ্গা মুসলিমদের সহায়তার ঘোষণা দিয়েছে। তুরস্ক সরকারের পাঠানো এক হাজার টন ত্রাণ ইতোমধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে বিতরণ করা হয়েছে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের পুলিশ পোস্ট ও একটি সেনাঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ব্যাপক রক্তক্ষয়ী অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর এই অভিযানে রোহিঙ্গা স্রোতের ঢল নামছে বাংলাদেশের দিকে। সংঘাত শুরুর আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।

জাতিসংঘ বলছে, গত ১৫ দিনে প্রায় ২ লাখ ৯৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে করেছে; যাদের অধিকাংশই অসুস্থ অথবা আহত। রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top