|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. প্রধানমন্ত্রীকে ফখরুলের পরামর্শ

প্রধানমন্ত্রীকে ফখরুলের পরামর্শ

প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৭

দেশ, ১০ সেপ্টেম্বর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের এ দেশে ঠেলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দিতে প্রধানমন্ত্রীকে চীন ও ভারত সফর করার পরামর্শ দিয়েছেন তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রী নাসিম ১৪ দলের বৈঠক শেষে বিএনপির উদ্দেশে বলেন, সমালোচনা না করে পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন। স্বাস্থ্যমন্ত্রীর এ আহ্বানের এক দিন পর ফখরুল এ কথা বললেন।

আলোচনা সভায় ফখরুল বলেন, ‘একটি আগ্রাসী শক্তি আজকে আমাদের দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে। মিয়ানমার তার নাগরিকদের বিতাড়িত করে বাংলাদেশে ঠেলে দিয়ে আমাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে। এই সংকট সমাধানে দ্রুততার সঙ্গে কূটনৈতিক সব প্রক্রিয়া গ্রহণ করতে হবে। মিয়ানমার সরকারকে অবশ্যই বাধ্য করতে হবে, তারা যেন রোহিঙ্গাদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করে। তারা যেন তাদের নাগরিকত্ব দেয় এবং এখানে থেকে ফিরিয়ে নিয়ে যায়।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন-ভারতসহ বিভিন্ন দেশ সফরেরও পরামর্শ দিয়ে তিনি বলেন, দরকার হলে প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশে যেতে হবে। ভারত ও চীন মিয়ানমার সরকারকে সমর্থন দিচ্ছে। তাদের কাছে যেতে হবে, তাদের বোঝাতে হবে যে এটা কী ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, কূটনৈতিক উদ্যোগ নেওয়া গেলে সমস্যার সমাধান আসবে। তিনি দাবি করেন, জিয়াউর রহমান অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই সময় কূটনৈতিক কৌশলে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছিলেন। তাঁর অভিযোগ, সরকার কিছুই করছে না। তারা উল্টো ভয় পাচ্ছে যে রোহিঙ্গাদের সঙ্গে নাকি জঙ্গিরা চলে আসছে, অস্ত্র আসছে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আলোচনা সভায় সভাপতিত্বে করেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top