|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মিরপুরে ‘জঙ্গি আস্তানা’র বাড়ির মালিকসহ গ্রেপ্তার ২

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’র বাড়ির মালিকসহ গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৭

দেশ, ৭ সেপ্টেম্বর: রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় ‘জঙ্গি আস্তানার’ বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ’সহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি ওই গলির নিরাপত্তারক্ষী সিরাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি আরো জানান, ওই বাড়ির ভেতরে ছয়টি শক্তিশালী বোমা পাওয়া গেছে। কার্টুনে মোড়ানো আইইডি পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল। অভিযান এখনো চলছে বলেও তিনি জানান। ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় গত রাতে দারুস সালাম থানায় মামলা করেন র‍্যাব-৪ এর নায়েক সুবাদার হারুন অর রশীদ। ওই মামলায় বাড়ির মালিক ও গলির নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলে সোমবার একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটক করে র‌্যাব। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিনই মধ্যরাতে মিরপুরের ওই বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে কয়েক দফা যোগাযোগ করে আবদুল্লাহকে আত্মসমর্পণ করতে বলা হয়। এক পর্যায়ে সে আত্মসমর্পণ করতে রাজি বলে জানানো হয়। কিন্তু রাত আনুমানিক ১০টার দিকে ওই ভবনে তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পরদিন তল্লাশী চালিয়ে ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে সাতজনের পুড়ে যাওয়া মরদেহের ধংসাবশেষ উদ্ধার করা হয়। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি আবদুল্লাহ নিজেই বিস্ফোরণ ঘটায় এবং তাতে তারা নিহত হয়।’

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top