কুতুপালং ক্যাম্প পরিদর্শনে তুর্কী ফার্স্ট লেডি
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৭
দেশ, ৭ সেপ্টেম্বর: মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাত করতে কুতুপালং ক্যাম্প পরিদর্শন শুরু করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান। তার সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
গত রাত আনুমানিক ৩টার দিকে বিশেষ সফরে ঢাকায় পৌঁছান তুর্কী ফার্স্ট লেডি। আজ বৃহস্পতিবার সকালেই রওনা দেন কক্সবাজারের উদ্দেশে। বেলা ১২টার দিকে তারা কক্সবাজার পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এরপর তারা কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যান।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে ফার্স্ট লেডি এমিন এরদোগানের।

