|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ফিরতেই হচ্ছে ইউরোপে অবৈধ ৯৩ হাজার বাংলাদেশিকে

ফিরতেই হচ্ছে ইউরোপে অবৈধ ৯৩ হাজার বাংলাদেশিকে


প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: ইউরোপে ‘অবৈধ’ হয়ে পড়া ৯৩,০০০ বাংলাদেশিকে ফিরতেই হচ্ছে! এরই মধ্যে তাদের ফেরতের প্রক্রিয়া চূড়ান্ত করেছে ঢাকা সফর করে যাওয়া ইইউ প্রতিনিধি দল। গত ২৯ ও ৩০শে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ঢাকা ও ব্রাসেলসের মধ্যে দীর্ঘ দেনদরবার (নেগোশিয়েশন) শেষে এ সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস’ (এসওপি)-এর খসড়া চূড়ান্ত হয়। বিস্তৃত ওই আলোচনার যৌথ সম্মতিপত্র সইয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসওপি’র খসড়া চূড়ান্তকরণের মধ্য দিয়ে ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরানো নিয়ে যে টানাপড়েন চলছিল, তার ইতি ঘটতে যাচ্ছে। আগামী দু’মাসের মধ্যে উভয়পক্ষ নিজের অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন করে এ বিষয়ে একটি চূড়ান্ত সমঝোতায় উপনীত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইইউ জোটভুক্ত দেশগুলোতে ‘অবৈধ’ বিশাল সংখ্যক বাংলাদেশিকে ফেরানোর বিষয়টি আপাত দৃষ্টিতে ‘আমানবিক’ মনে হলেও এটি দীর্ঘ মেয়াদে সুফল দেবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে এবং ইউরোপে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করবে। দেশগুলোতে বৈধভাবে যাওয়া বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের ভিসা প্রাপ্তি সহজতর হবে।

এছাড়া বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়ার যে অপরিহার্য শর্ত রয়েছে তা পূরণেও অনিরাপদ বা বিশৃঙ্খল অভিবাসনকে নিরুৎসাহিত করা জরুরি। ঢাকা ও ইইউ সূত্র জানিয়েছে, এসওপি’র আলোচনা চূড়ান্ত করতে ইউরোপীয় এক্সটার্নাল সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (পররাষ্ট্র সচিব পদমর্যাদা) পাওলা পেম্পেলনির নেতৃত্বাধীন ৪ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৯শে আগস্ট ঢাকায় আসেন। ওই দলে ঢাকাস্থ ইইউ কার্যালয়ের কর্মকর্তারাও যুক্ত ছিলেন। ব্রাসেলসের প্রতিনিধি দলটি গতকাল তাদের ঢাকা সফর শেষ করেন। সফরকালে মূলত ইউরোপের দেশগুলোতে অবৈধ বা অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানো সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস’ (এসওপি) চূড়ান্তকরণের আলোচনা করেন তারা। গত মঙ্গলবার থেকে ওই আলোচনা শুরু হয়ে চলে বুধবার পর্যন্ত। আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ওই দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের (ভেরিফিকেশন) সঙ্গে যুক্ত সরকারের দায়িত্বশীল কর্মকর্তারাও ছিলেন। দু’দিনের আলোচনায় এসওপি’র খসড়া চূড়ান্ত হয়। সেই খসড়ায় ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরাতে তাদের নাগরিকত্ব যাচাই-বাছাইয়ে যৌক্তিক সময় প্রস্তাব করেছে ঢাকা। যা ইইউ প্রতিনিধি দল মেনে নিয়েছে।

উল্লেখ্য, জুলাইয়ের মধ্যে এসওপি’র আলোচনা শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছিল ব্রাসেলস। এ নিয়ে ইউরোপের ২৮ রাষ্ট্রের জোট ইইউ এসওপি’র নেগোসিয়েশন চূড়ান্ত করতে ঢাকাকে অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিল। ইইউ’র তরফে কঠিন শর্ত দেয়া হয়েছিল ইউরোপে অবৈধভাবে যে সব দেশের নাগরিক রয়েছেন তাদের ফিরিয়ে না নিলে দেশগুলোর সাধারণ নাগরিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করার। বাংলাদেশ অবশ্য সব সময়ই বলেছে তাদের ফিরিয়ে আনবে, তবে সবার আগে নাগরিকত্ব যাছাই করতে হবে। ইউরোপে অনেক রোহিঙ্গা রয়েছে। তারা যেন বাংলাদেশিদের সঙ্গে ফিরতে না পারে- তা নিয়ে আগাগোড়ায় সতর্ক ছিল ঢাকা। ইইউ প্রতিনিধি দলের সফরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, কেবল দেশে নয়, বিদেশেও যে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বাড়তি ঝামেলা তৈরি করছে বিশেষ শ্রমবাজারে, এটি ইইউ’র কাছেও স্পষ্ট করা হয়েছে। অবৈধদের ফেরানো বিষয়ক দু’দিনের বৈঠকের যৌথ সম্মতিপত্রে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) খোরশেদ আলম খাস্তগীর এবং ইইউ’র পক্ষে কো-চেয়ার লরেন্স সই করেন। সূত্র: মানবজমিন

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top