|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটিশ এমপিকে এক দিনেই ৬শ বার হত্যা ও ধর্ষণের হুমকি

বৃটিশ এমপিকে এক দিনেই ৬শ বার হত্যা ও ধর্ষণের হুমকি

প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক, ৩১ আগস্ট : মাত্র এক দিনেই ৬০০ বার ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার দাবি করেছেন বৃটিশ এমপি জেস ফিলিপস। তিনি ২০১৫ সালে বার্মিংহাম ইয়ার্ডলি থেকে পার্লামেন্টের এমপি নির্বাচিত হন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছরে এক দিনেই তাকে ৬০০ বার হত্যা ও ধর্ষণের হুমকি দেয়া হয়। হুমকিদাতাদের মধ্যে বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, বৃটিশ, বিদেশীসহ সকল শ্রেণীর মানুষই রয়েছে। তাদের মধ্যে একটিই মিল, সেটি হল তারা সবাই পুরুষ। এমন পরিস্থিতিতে তিনি জনজীবনে নারীদের সহায়তা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করার আহবান জানান।

বৃটিশ পার্লামেন্টে লেবার পার্টির নারী সদস্যদের প্রধান এই এমপি বলেন, গত বছর লেবার পার্টির এমপিদের বিরুদ্ধে যৌনতার যে অভিযোগ উঠেছিল, তার সাথে এ হুমকির কোন সম্পর্ক নেই। ভার্চুয়াল জগতে ফিলিপসের বেশ জনপ্রিয়তা রয়েছে। তার টুইটার অনুসারীর সংখ্যা ৬২ হাজারেরও বেশি। পৃথক একটি সাক্ষাৎকারে তিনি জানান, ধর্ষণের ঘটনা পরিহার করতে তিনি টুইটারের সেটিং পরিবর্তন করেছেন। এর পরেও থামেনি যৌন হয়রানি।

গত সপ্তাহে ভার্চুয়াল জগতে তাকে মোটা, কুৎসিত, যৌনতা সম্পর্কে অজ্ঞসহ বিভিন্ন হয়রানিমূলক মন্তব্য করা হয়। এক্ষেত্রে তিনি নিজের দলের সদস্যদেরকেই দোষারোপ করেন। তিনি বলেন, যৌনতার বিষয়ে তার দলের সদস্যদের তুলনায় ডানপন্থী সদস্যদেরকে মোকাবেলা করা সহজ। এর আগে তিনি বামপন্থী সদস্যদেরকে ‘নিকৃষ্ট যৌনবাদী’ বলে আখ্যা দিয়েছিলেন। ফিলিপ বলেন, যখন মানুষ নিজেদেরকে সবচেয়ে ভালো মনে করে তখন পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top