|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মিনায় হজযাত্রীর ঢল

মিনায় হজযাত্রীর ঢল

প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: পবিত্র মিনায় হজযাত্রীদের ঢল নেমেছে। সাদা দু’টুকরো কাপড়ে শরীর ঢেলে তারা সমবেত হচ্ছেন তাঁবুর শহর মিনায়। আজ তারা এই ঐতিহাসিক মিনায় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াতে মশগুল রয়েছেন। এখানেই বাধ্যতামুলক ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর আগামীকাল ভোরে ছুটবেন আরাফাতের ময়দানে। এদিনটিই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য হজযাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন। আজ বুধবার পবিত্র হজের প্রথম দিন। এদিনটিকে বলা হয় ‘তারাবিয়া দিবস’। ভেদাভেদ ভুল ভুলে এক আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের কমপক্ষে ২০ লাখ মানুষ যোগ দিয়েছেন এবারের হজে। তাদেরকে বিভিন্ন রকম সেবা দিতে প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট বিভাগগুলো।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল তুরকি বলেছেন, এবারের হজযাত্রীদের মধ্যে কমপক্ষে ১৭ লাখ ৪৭ হাজার ৪৪০ জন বিদেশী। সৌদি আরব থেকে যোগ দিয়েছেন দুই লাখ। তিনি জানিয়েছেন, হজের জন্য পবিত্র স্থানগুলোতে প্রবেশ পথে নজরদারি বাড়ানো হয়েছে। হজের নিয়ম ভঙ্গ হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। হজ করতে যথাযথ অনুমতি না থাকার কারণে এবার ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে কমপক্ষে চার লাখ হজযাত্রীকে। যথাযথ অনুমতি নেই এমন ব্যক্তিরা গাড়ি চালিয়ে হজে যোগ দেয়ায় ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে দুই লাখ ৮ হাজার ২৩৮ জনকে। পবিত্র মক্কার প্রবেশ পথে জব্দ করা হয়েছে ৩২৯৬টি গাড়ি। আজ মিনায় সমবেত হওয়ার আগে মদিনা থেকে ১৯৫০০ বাসে করে হজযাত্রীদের নিয়ে আসা হয় মক্কায়। সেখান থেকে ৯০০০ বাস হজযাত্রীদের পৌঁছে দেয় মিনায়। সেখানে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজযাত্রীদের সেবা দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা। প্রস্তুত রাখা হয়েছে ১৩৩টি এম্বুলেন্স। তাতে রয়েছেন ৭৮ জন চিকিৎসক ও বিশেষজ্ঞ। আছেন ২৫০০ প্রশাসনিক কর্মকর্তা ও টেকনিশিয়ান। মাঠপর্যায়ে জরুরি সেবা দিতে দায়িত্ব দেয়া হয়েছে ২৫টি টিমকে। সুসজ্জিত চারটি এয়ার এম্বুলেন্স নামানো হয়েছে। গ্রান্ড মসজিদ ও আরাফাতের ময়দানে ৫০০ নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top