লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপ ২০১৭ : সাংবাদিকরা হেসে খেলে উপভোগ করলেন একটি দিন
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৭
লন্ডন, ২৫ আগস্ট: লন্ডন বাংলা প্রেস ক্লাবের দেড় শতাধিক সদস্য ও তাদের পরিবার পরিজনের প্রাণজ ও স্বতচ্ঞস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সামার ট্রিপ ২০১৭। এবারই সর্বাধিক সংখ্যক সদস্য তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নিলেন এই আনন্দ ভ্রমণে। ২০ আগষ্ট রোববার সকাল ১০ টায় পূর্ব লন্ডন থেকে তিনটি কোচে সব বয়সের দেড় শতাধিক যাত্রী রওয়ানা হন কেন্টের মার্গেট সী বিচের উদ্দেশ্যে। প্রতিটি কোচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী কমিটির একেক জন দায়িত্বশীল এবং তাদের সহযোগিতা করেন সাধারণ সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্চছাসেবী দল। পুরো আয়োজনের পুরোভাগে ছিলেন ক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের।
যাত্রাপথে ক্লাব সদস্য ও তাদের স্ত্রী, পুত্র-কণ্যারা গান, কৌতুক, গল্প, চুটকি শুনিয়ে মাতিয়ে রাখেন সহযাত্রীদের। সাগরের নীল জলে প্রেস ক্লাব সদস্যদের হৈ হুল্লোড়, ওয়াটার পলো গেম, সাঁতার প্রতিযোগিতা যেমন দৃষ্টি কাঁড়ে অন্যদের, তেমনি বেলাভূমে বাংলার ঐতিহ্যবাহি হাডুডু ও হাড়ি ভাঙ্গা খেলাও মুখরিত করে রাখে পুরো সৈকত এলাকা। হাডুডু প্রতিযোগিতায় সেক্রেটারি একাদশকে হারিয়ে বিজয়ী হয় প্রেসিডেন্ট একাদশ। আর হাড়ি ভাঙ্গায় চ্যাম্পিয়ন হন এসএ টিভিম্বর ফিরোজ আহমেদ বিপুল। কোচ যাত্রীদের ভোটে সেরা ষ্ক্রলাইভ কোচ এন্টারটেইনারম্ব হোন সাপ্তাহিক দেশ এর সম্পাদক তাইসির মাহমুদ ও বাংলা টিভিম্বর আব্দুল কাদির মুরাদ, সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী ও দৈনিক প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি তবারকুল ইসলাম, চ্যানেল এস এর রেজাউল করিম মৃধা ও ব্রিটবাংলা২৪.কম এর রেবেকা সুলতানা। র্যাফল ড্রতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং কয়েকটি সান্তনা পুরস্কার জিতেন ক্লাব সদস্যদের ছেলেমেয়েরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রেস ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জোবায়ের, ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, ট্রেজারার আ স ম মাসুম, সামার ট্রিপ অর্গেনাইজিং কমিটির সদস্য যথাক্রমে এসিসটেন্ট সেক্রেটারি মোহাম্মদ সোবহান, কমিউনিকেশন সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিল ও ইভেন্ট সেক্রেটারি তৌহিদ আহমদ।
এছাড়া এক্সিকিউটিভ মেম্বার রুপি আমিন, আমিরুল ইসলাম চৌধুরী, পলি রহমান, রহমত আলী ও হাবিবুর রহমানও এই আনন্দ ভ্রমণকে সফল করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, ক্লাবের নির্বাহী কমিটির অধিকাংশ কর্মকর্তা সপরিবার অংশ নেন এবারের এই সামার ট্রিপে। এছাড়া একাধিক সদস্য সময় মত কোচে আরোহণ করতে না পেরে নিজে গাড়ি চালিয়ে পরিবার পরিজন নিয়ে হাজির হোন মারগেইট সী বিচে। কেউ বঞ্চিত হতে চাননি এই নির্মল আনন্দ থেকে। ফিরতি যাত্রার পুরো পথটুকু গানে কবিতায় মাতিয়ে রাখেন বিশেষ পুরস্কারপ্রাপ্ত এন্টারটেইনাররা। একাধিক সদস্য সময় মতো কোচে আরোহণ করতে না পেরে নিজে গাড়ি চালিয়ে পরিবার পরিজন নিয়ে হাজির হন মারগেইট সী বিচে। কেউ বঞ্চিত হতে চাননি এই নির্মল আনন্দ থেকে। ফিরতি যাত্রার পুরো সময়টুকু গানে কবিতায় মাতিয়ে রাখেন বিশেস পুরস্কার প্রাপ্ত এন্টারটেইনাররা। সামার ট্রিপের বিভিন্ন অংশ সরাসরি সম্প্রচার করে এলবি২৪.টিভি।


