|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. নারায়ণগঞ্জে সাত খুন মামলা : রাষ্ট্রপক্ষের আইনজীবীর মেয়েকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জে সাত খুন মামলা : রাষ্ট্রপক্ষের আইনজীবীর মেয়েকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যাচেষ্টা

প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৭

ঢাকা প্রতিনিধি: নারায়ণগঞ্জে সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মেয়েকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। এ ঘটনায় গত ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মেয়ের মা সেলিনা ওয়াজেদ মিনু বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় নিজ বাসভবনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন সাংবাদিকদের বলেন, ‘আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাটি অনেক বড় হতে পারত। তারা গাড়ি ও আরও লোক ব্যবহার করেছে। অপহরণ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এটা করা।’

ওয়াজেদ আলী খোকনের মেয়ে মায়েশা ওয়াজেদ প্রাপ্তি সাংবাদিকদের বলেন, ‘আমি আমার নানুর বাসা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামি। তখন একটি লোক এসে বলে, মামণি আমাকে চিনেছ? তখন আমি তাকে বলি, আমি তো আংকেল আপনাকে চিনি না। সেই লোকটি তখন বলে, আমি তোমার বাবার বন্ধু। সে খুব ভালো পোশাকে ছিল। সে বলল, সে নাকি আমাদের বাসায় আসত, আড্ডা দিত, সবার নাম বলল। তাজুল আংকেল, দিপু আংকেল তাদের সবার নাম বলল। তখন আমার একটু বিশ্বাস হলো। সে তখন বলল, তোমার বাবা তো ভালো কাজ করেছেন। নাও, একটি মিষ্টি খাও। আমি খেতে না চাইলে সে কথা বলার সময় এমনভাবে মিষ্টিটা মুখের ভেতর ঢুকিয়ে দেয় যে আমি তখন গিলেই ফেলি। সে চাচ্ছিল আরও কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলতে। পরে আমি তাকে সাইড কাটিয়ে চলে আসি, একটা রিকশা নিয়ে গলাচিপা মোড়ে চলে আসি। আমার বুক, পেট ও গলা জ্বালাপোড়া করছিল। আমি যখন রিকশায় করে চলে আসছিলাম, তখন দেখি পেছনে দিকে তাকিয়ে দেখি, ওই লোক গাড়িতে উঠে যাচ্ছে। ওই গাড়িতে কয়েকজন লোক ছিল। সেখানে এসে আমার বাবাকে ফোন করি।’ তবে প্রাপ্তি বলে, তাকে অপহরণের কোনো চেষ্টা করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, বিষয়টি অপহরণের চেষ্টা, নাকি অন্য কিছু, সব বিষয় মাথায় রেখে কাজ করা হচ্ছে। ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন পারভেজ বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। বিষজাতীয় জিনিস খাইয়ে অচেতন করতে পারলে হয়তো তাকে অপহরণ করা হতে পারত।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top