|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. দৃষ্টিনন্দন ক্বীন ব্রিজ আর আলী আমজাদের ঘড়ি আবারও নির্মিত হচ্ছে সিলেটে!

দৃষ্টিনন্দন ক্বীন ব্রিজ আর আলী আমজাদের ঘড়ি আবারও নির্মিত হচ্ছে সিলেটে!


প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৭

দেলোয়ার হোসাইন, সিলেট থেকে:
‘সিলেট’ শব্দটি যখন আপনি উচ্চারণ করেন নিশ্চিতভাবে বেশ কয়েকটি নান্দনিক স্থান আর দৃশ্য আপনার চোখে ভেসে উঠে। হতে পারে সেটা প্রাকৃতিক বা কৃত্রিম। ক্বীন ব্রিজ আর ঐতিহাসিক নবাব আলী আমজাদের ঘড়ি তার মধ্যে অন্যতম। সুরমা নদীর ওপর স্থির দাঁড়িয়ে থাকা ক্বীন ব্রিজ আর তার গা ঘেঁষে ঠাঁয় দাঁড়িয়ে আছে শতবর্ষীয় আলী আমজাদের ঘড়ি। ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী সিলেটের ক্বীন ব্রিজ আর আলী আমজাদের ঘড়ি প্রতিদিন শতশত দর্শনার্থীদের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে।

 

দৃষ্টিনন্দন ক্বীন ব্রিজ আর আলী আমজাদের ঘড়ি আবারও নির্মিত হচ্ছে সিলেটে! জেলা প্রশাসক কার্যালয়ে ১ম গেইট দিয়ে প্রবেশ করে ডানদিকে তাকালেই দেখতে পাবেন ক্বীন ব্রিজ আর আলী আমজাদের ঘড়ি। ক্বীন ব্রিজ আর আলী আমজাদের ঘড়ি সাথে থাকবে চা বাগান, পাহাড়, পাহাড় থেকে নামবে ঝর্ণাধারা যা আবার সুরমা নদীতে মিলিত হবে! শুধু তাই নয়, ১৯৪০ সালে জেলা প্রশাসনের ব্যবহৃত দুর্লভ জিপটিও আপনি দেখতে পারবেন। ভাবছেন কিভাবে সম্ভব? আসলেই তাই। এসব কেবল দেখার জন্য।

অপরদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের পাশেই নির্মাণ করা হয়েছে প্রকৃতি কণ্যা ম্যুরাল। যেখানে চা বাগান, চেঙ্গের খাল, বাদাঘাট এবং বিছানাকান্দির অপরূপ দৃশ্য তুলে ধরা হবে। এছাড়া কার্যালয়ে ঠিক সামনে গড়ে তোলা হয়েছে মাশরুম আকৃতির ছোট ছোট ছাউনি। এছাড়াও সিলেটের নাগরী লিপি নিয়ে কার্যালয়ের নিচ তলায় সিরামিক দিয়ে প্রায় ১০ ফুট উচ্চতা এবং ৮ ফুট প্রস্থের আরো একটি ম্যুরাল তৈরি করা হয়েছে।

সিলেটকে পর্যটন নগরী ঘোষণার পর সৌন্দর্য বর্ধনে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। ‘গৌরব সিলেট’ তার মধ্যে অন্যতম একটি প্রকল্প। প্রায় ৩০ শতক ভূমির উপর প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত প্রকল্পের কাজ চলতি বছরের ২০ জুন শুরু হয়েছে। চলতি মাসেই শেষ করা যাবে বলে আশা করা যায়। সেপ্টেম্বরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ‘গৌরব সিলেট’ এর নকশা করেছেন দুই চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন ও আলী দেলোয়ার।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিলেটকে ‘প্রকৃতি কন্যা’ ঘোষণার পর পরই সিলেটের পর্যটন নিয়ে নতুন করে ভাবছে সরকার। আমরা চাচ্ছি পুরো সিলেটকে একটি নিরাপদ পর্যটন জোন হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে। তারই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়কে দৃষ্টিনন্দন করা হচ্ছে। সেই লক্ষ্যেই কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন জেলা প্রশাসক (মো. রাহাত আনোয়ার) মহোদয়ের চিন্তার একটি সুন্দর বাস্তবায়ন হচ্ছে ‘গৌরব সিলেট’।

উল্লেখ্য, ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় রেলওয়ে বিভাগ। ১৯৩৬ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। নতুন এই ব্রিজটির নামকরণ করা হয় গভর্নর মাইকেল ক্বীনের নামে। অপর দিকে ১৮৭৪ সালে তৎকালীন বড়লাট লর্ড নর্থ ব্রুক সিলেট সফরে আসলে তাঁর সম্মানে কুলাউড়ার পৃথিম পাশার জমিদার নবাব আলী আহমদ খানঘড়িটি নির্মাণ করলেও এর পরিচিতি পায় তার ছেলে নবাব আলী আমজাদের ঘড়িঘর নামে।

 

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top