|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিহত

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৭

দেশ, ১৬ আগস্ট: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের উইলকিনসন কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে তাদের গাড়িতে একটি সেমি-ট্রাক আঘাত হানলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত দুই বাংলাদেশি হলেন প্রাচিতা দত্ত টুম্পা (২৫) ও ইমতিয়াজ ইকরাম আলী (২৬)। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন তারা।

ডিপিএস পাবলিক তথ্য অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উইলকিনসন কাউন্টির ইউএস-৪১১ ও জিএ-১১২ সংযোগ সড়কের কাছে সোমবার রাত ৮টার দিকে দুটি দুর্ঘটনার খবর পায় জর্জিয়া স্টেট প্যাট্রল বিভাগ। খবর পাওয়ার পর পরই নিরাপত্তাবাহিনীর সসদ্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম থার্টিন ডব্লিউম্যাজ এক প্রতিবেদনে বলছে, একটি সাদা গাড়িতে করে ৩ যাত্রী জিএ ১১২ সড়কে যাচ্ছিলেন। তারা জিএ-২৯ সড়কের সংযোগস্থল পার হওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি সেমি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়িটিতে আঘাত হানে। এতে গাড়ির চালক ইমতিয়াজ ইকরাম আলী ও পেছনের আসনের প্রাচিতা দত্ত টুম্পা ঘটনাস্থলেই মারা যান।

পেছনের আসনে থাকা দুইজনকে আহত অবস্থায় নভিসেন্ট হেলথ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। পরে ট্রাকের চালককে গ্রেফতারের পর ডাবলিনের ফেয়ারভিউ পার্কে নেয়া হয়।

ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন প্রাচিতা দত্ত টুম্পা ও ইমতিয়াজ ইকরাম আলী। গত বছরের আগস্টে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান তারা। নর্থ ক্যারোলিনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন এ দুই বাংলাদেশি।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top