|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মুক্তামণির সফল অস্ত্রোপচার

মুক্তামণির সফল অস্ত্রোপচার


প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৭

দেশ, ১৩ আগস্ট: ডাক্তারের মুখে হাসির ঝিলিক। বললেন, দ্বিতীয় দফা অপারেশনও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগের চেয়ে মুক্তামণি অনেকটা সুস্থ। তবে এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। গতকাল অপারেশন শেষে এক সংবাদ সম্মেলনে ডাক্তার এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে মুক্তামণির অপারেশন ও তার পরবর্তী সকল বিষয় তুলে ধরা হয়। ডাক্তার সামন্ত লাল সেন প্রথমেই বলেন, এই অপারেশনটা সফলভাবে শেষ করার পেছনে ওয়ার্ডবয় থেকে শুরু করে সবাই অনেক বড় ভূমিকা পালন করেছে। তিনি এ ব্যাপারে সবার দোয়া কামনা করে বলেন, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। সংবাদ সম্মেলনে উপস্থিত ডাক্তার আবুল কালাম বলেন, অপারেশন করে মুক্তামণির রক্তনালির টিউমার কেটে বাদ দেয়া হয়েছে। প্রায় দুই থেকে আড়াই কেজি ওজনের মাংসপিণ্ড তার হাত থেকে কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, আগে থেকে ঝুঁকি কমলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়নি এখনও মুক্তামণি। এক প্রশ্নের জবাবে ডাক্তার আবুল কালাম বলেন, মুক্তার সোল্ডার ও চেস্ট ওয়ালে অ্যাফেক্ট করেছে। এটা প্রাথমিক অপারেশন ছিল, প্রতি সপ্তাহে একটি করে আরো পাঁচ থেকে ছয়টি অপারেশন করা লাগবে। তিনি আরো বলেন, অন্যান্য রোগীর মতো অপারেশনের পর মুক্তামণিকেও ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন মনিটর করে তারপর আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাববো।

গতকাল সকাল ৮টা ২০ মিনিটে মুক্তামণিকে ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের দ্বিতীয় তলার অপারেশন থিয়েটারে। প্রস্তুতিমূলক কাজ শেষ করে অপারেশন শুরু হয় পৌনে ৯টার দিকে। ডাক্তার সামন্ত লাল সেনের নেতৃত্বে পনের জন সার্জারি ও সাত জন অ্যানেসথেশিয়া ডাক্তারের সমন্বয়ে তাদের সফল অপারেশন করা হয়। প্রায় আড়াই ঘণ্টা অপারেশন শেষে ডা. সামন্ত লাল, ডা. আবুল কালাম, ডা. দিলীপ, ডা. নরেশ (এন.আই.টি.বিডি), ডা. মকবুল (ভাস্কুলার), ডা. সুব্রতসহ অপারেশন টিমের সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। শুক্রবারও ১২ বছর বয়সি মুক্তামণির গায়ে জ্বর ছিল। অসুস্থতার কারণে যেই হাতটি গত তিন বছর ধরে নড়াতে পাড়েনি মুক্তামণি সুস্থ হওয়ার জন্য শত কষ্ট সহ্য করে শুক্রবার এম.আর.আই করার সময় হাতটি বুকের উপর নিয়ে আসে। তবে অপারেশনের আগে তার গায়ে জ্বর ছিল না। বরং অপারেশন থিয়েটারে ঢোকার আগে পিতা ইবরাহিম মানসিকভাবে ভেঙে পড়লে মেয়ে মুক্তামণি তাকে বলেন, আমার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন, আমি সুস্থ হবই। অপারেশন চলাকালে পুরো সময় অপারেশন থিয়েটারের সামনে বসে ছিল মুক্তামণির বাবা ইবরাহিম ও মা আয়েশা। কথা বলতে গিয়ে তাদের চোখ দিয়ে অঝোরে ঝরছিল পানি। সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইশা গ্রাম থেকে গত ১১ই জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিরল রোগের চিকিৎসার জন্য ভর্তি হয় মুক্তামণি। মুদি দোকানি মুক্তামণির পিতা কোনোভাবেই এই বিরল রোগের চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না। এ অবস্থায় চিকিৎসার সম্পূর্ণ দায়ভার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ই আগস্ট মুক্তার বায়োপসি পরীক্ষা করার পর তার রক্তনালীতে টিউমার ধরা পড়ে। ডাক্তার সামন্ত লাল সেন ও ডাক্তার আবুল কালামের নেতৃত্বে সার্জারি বিভাগের ১৫ জন ও অ্যানেসথেশিয়া বিভাগের ৭জন ডাক্তারের তত্ত্বাবধানে মুক্তামণির চিকিৎসা শুরু হয়। মুক্তামণির শুধু একটাই ইচ্ছা সুস্থ হয়ে বাড়ি যেতে চায় সে। মুক্তামণির বাবা-মা শুধু একটা কথাই বলেছেন, আমার মেয়ের জন্য দোয়া করুন, মেয়েটা যেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top