|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. শ্রীমঙ্গলে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখলেন মা!

শ্রীমঙ্গলে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখলেন মা!

প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৭

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের উত্তর কালাপুর গ্রামে টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় নিজের পাগল ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন মা। তবুও মায়ের মন বলে কথা, ছেলে সাইফুল ইসলামকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রেখে চিকিৎসার টাকা জোগাড় করতে মা বাবলী বেগম ঘুরে বেড়াচ্ছেন গ্রামের বাড়ি বাড়ি।

গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানের একটি সুপারি গাছের সঙ্গে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সাইফুলকে। আর সাইফুলের মা ছেলের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ইউপি সদস্য সাহিদা বেগম রুপা ও প্রতিবেশী রাজিয়া চৌধুরীকে সঙ্গে নিয়ে ছুটে বেড়াচ্ছেন গ্রামের বাড়ি বাড়ি। যে যাই দিচ্ছেন তাই তিনি হাত পেতে নিচ্ছেন। কেউ দিচ্ছেন নগদ টাকা কেউবা দিচ্ছেন চাল। আবার কেউ দিচ্ছেন শুধু সাহায্যের আশ্বাস মাত্র। আর এভাবে গত তিনদিনে তার জোগাড় হয়েছে মাত্র ৫৬০ টাকা আর বার কেজি চাল। কিন্তু এভাবে কতদিনে ছেলের চিকিৎসার টাকা জোগাড় হবে জানতে চাইলে এর কোনো উত্তর দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন বাবলী বেগম। চোখ বেয়ে জল ফেলেই জানিয়ে দেন নিজের অসহায়ত্বের কথা।

বাবলী বেগম বলেন, সাত বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে সাইফুলই ছিল সংসারের একমাত্র উপার্জনকারী। সে রাজ মিস্ত্রির যোগালীর কাজ করে দৈনিক দেড়শ টাকা পেতো। এই টাকা দিয়ে কোনো মতে তার দুই মেয়েসহ চার সদস্যর সংসার চলে যেত। গত এক মাস আগে হঠাৎ ছেলের মাথায় দোষ দেখা দেয়। বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলে। ছোট বাচ্চাদের কোলে নিয়ে ছুড়ে ফেলে দেয়। গ্রামের রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়ার পথে সে জাপটে ধরে। এভাবে দিনে দিনে তার পাগলামি বেড়ে যাওয়ায় গত সপ্তাহ দশদিন ধরে তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছেন। একমাস ধরে ছেলে কাজে যেতে না পারায় এলাকাবাসীর সাহায্য নিয়ে সংসার চালাচ্ছেন। কিভাবে ছেলের চিকিৎসা করাবেন এর কোনো সুপথ দেখছেন না তিনি।

সাইফুলের ছোট বোন শাম্মী আক্তার বলেন, পাগল হয়ে যাওয়ায় ভাইকে দিনের বেলায় গাছের সঙ্গে আর রাতে ঘরের বারান্দায় বেঁধে রাখা হয়। দাঁড়িয়ে থেকেই সে সারারাত কাটিয়ে দেয়। শিকল ছিঁড়ে ফেলার জন্যও খুব চেষ্টা করে।
ইউপি সদস্য সাহিদা বেগম রুপা প্রতিবেশী রাজিয়া চৌধুরী ও দিলারা বেগম জানান, প্রাথমিক অবস্থায়ই সাইফুলের চিকিৎসা করানো প্রয়োজন। তাহলে সে ভালো হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করছি সাহায্য তুলে তার চিকিৎসা করানোর জন্য।
কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল বলেন,‘আমি ওই এলাকার মেম্বারকে বলেছি তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য’। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বলেন, ‘আমরা উপজেলা পরিষদ থেকে সাইফুলের সুচিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top