|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আগুন নিয়ে খেলছে ইসরাইল —আরব লীগ

আগুন নিয়ে খেলছে ইসরাইল —আরব লীগ

প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আরব লীগ। এক বিবৃতিতে এর সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইট বলেছেন, আগুন নিয়ে খেলছে ইসরাইল। এতে ইসলামিক দুনিয়ার সঙ্গে বড় ধরনের সঙ্কট তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। ওদিকে মুসলিমদের কাছে আল আকসা মসজিদের হারাম আল শরীফ ও ইহুদিদের কাছে মাউন্ট টেম্বলে মেটাল ডিটেক্টর বসানো নিয়ে সহিংসতা অব্যাহত রয়েছে। এরই মধ্যে কমপক্ষে ৫ ফিলিস্তিনি ও ৩ ইসরাইলি নিহত হয়েছে তাতে। এরপর দখলীকৃত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরাইল।

এর প্রেক্ষিতে আহমেদ আবুল গেইট ওই বিবৃতি দিয়েছেন। ওই মেটাল ডিটেক্টর বসানো নিয়ে সহিংসতায় প্রথমে ফিলিস্তিনিদের হত্যা করা হয়। এরপর সহিংসতা ভয়াবহ রূপ নিলে ফিলিস্তিনিরা শুক্রবার হত্যা করে ৩ ইসরাইলিকে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি সেখানে জটিল অবস্থা ধারণ করেছে। এর প্রেক্ষিতে আহমেদ আবুল গেইট বিবৃতিতে বলেছেন, জেরুজালেম হলো রেড লাইন বা শেষ সীমানা। এই সীমানা অতিক্রম করতে অনুমতি দিতে পারে না মুসলিম বা আরবরা। এখন যা ঘটছে তা দৃশ্যত পবিত্র ওই শহরে নতুন এক পদক্ষেপ নেয়া। আসলে ইসরাইল সরকার আগুন নিয়ে খেলছে।

আরব লীগের বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বুধবার মিশরের রাজধানী কায়রোতে জরুরি বৈঠকে বসবেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরাইলের সেনাদের সঙ্গে কয়েক হাজার ফিলিস্তিনির ভয়াবহ সংঘর্ষ হয়। এ সময় তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইল। আহত হন অনেক মানুষ। উত্তেজিত ফিলিস্তিনিরা গাড়ির টায়ারে আগুন দিয়ে পাথর ছুড়লে ইসরাইলি সেনারা সরাসরি গুলি করে। রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। ওইদিন রাতের শেষের দিকে ওমর আল আবেদ নামে ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি রামাল্লাহর কাছে হালামিশ বসতির বেড়া ডিঙ্গিয়ে প্রবেশ করে ইসরাইলে। ওই সময় একটি পরিবারে নবজাতকের জন্ম নিয়ে আনন্দ চলছিল। সেখানে উপস্থিত হয়ে ওমর তিনজনকে কুপিয়ে হত্যা করে। এ সময় ওই বাড়ির আর্তনাদ, গোঙানির শব্দ শুনে প্রতিবেশী, অবসরে থাকা একজন সেনা সদস্য সেখানে ছুটে গিয়ে প্রকাশ্যে গুলি করে আহত করে ওমরকে। রোববার পবিত্র ওই স্থাপনার প্রবেশপথে নতুন নিরাপত্তা বিষয়ক সিসিটিভি স্থাপন করে ইসরাইল।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top